তাঁকে নাকি পাড়ার কাকিমাদের মতো দেখতে। আর সেই কারণেই তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এমনতর দাবিই করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitharaman)। জিএসটি কাউন্সিলের (GST council) বৈঠকে নিজের বক্তব্যে অর্থমন্ত্রী বলেছিলেন করোনা ‘অ্যাক্ট অফ গড’ (Act of God) অর্থাৎ করোনা ভগবানের দান। আর যার জেরে আর্থিক ক্ষতি হচ্ছে তাতে আমাদের কিছু করার নেই।
আর এরপরই নিজের উক্তির কারণে তাঁকে বিস্তর ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয়। রসিকতায় পরিণত হয় তার ‘অ্যাক্ট অফ গড’ উক্তি। আর এবার সেই বিদ্রূপের জবাব দিলেন অর্থমন্ত্রী। লোকসভায় (Loksabha) নিজের বক্তব্য দিতে এসে সমালোচকদের একহাত নিলেন তিনি। অভিযোগ করলেন সাধারণ মহিলা অর্থমন্ত্রী ‘অ্যাক্ট অফ গড’ বললে সেটা নিয়ে রসিকতা করা হচ্ছে, কিন্তু ল্যাটিনে ফোর্স মেজিইউর (Force Meijiur) বললে সবাই মেনে নিত।
শুক্রবার অতিরিক্ত অর্থরাশির জন্য হওয়া বিতর্কের সময় নির্মলা বলেন যে অনেকেই জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কথা বলেছে। আর তিনিও সেই কথার পরিপ্রেক্ষিতেই ‘অ্যাক্ট অফ গড’ শব্দটির উল্লেখ করেছেন। অভূতপূর্ব পরিস্থিতির জন্য ল্যাটিন শব্দ ফোর্স মেজিইউর বলতে অনেকে পছন্দ করেন। কিন্তু একজন আটপৌরে মহিলা অর্থমন্ত্রী ‘অ্যাক্ট অফ গড’ বললে সেটা কেনও রসিকতার খোরাক হয়ে দাঁড়াচ্ছে? প্রশ্ন তোলেন তিনি।
তাঁর বেশভূষা সাধারণ বলেই তাঁর কথাকে বিকৃত করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। সীতারামন বলেন যে তাঁর বক্তব্যের সমালোচনা করা হচ্ছে কারণ তাঁকে পাড়ার কাকিমাদের (aunts of neighbourhood) মতো দেখতে। আজ যারা তাঁর উক্তির অপেক্ষা করছেন তারা অবশ্যই দায়িত্বজ্ঞানহীন বলেও জানান তিনি।
একইসঙ্গে দেশবাসীকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান যে, সমস্ত প্রতিশ্রুতি তারা মেটাবেন, রাজ্যদের টাকা দেওয়ার যে আশ্বাস অরুন জেটলি করেছিলেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। এরপরই বিরোধীদের সতর্ক করে নির্মালা বলেন তিনি সমালোচনা শুনতে রাজি, কিন্তু ব্যাঙ্গ শুনতে নয়।





