পিসিকে ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ বলে বসলেন ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়! বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য!

যাঁর অঙ্গুলিহেলনে চালিত হয় বঙ্গ সরকার, যিনিই শাসকদল তৃণমূল-এর প্রধান কান্ডারী তাঁকেই এবার ‘অমানবিক’ বলে বসলেন খোদ নিজের ভাইপো ও তৃণমূল(TMC) শিবিরের লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Bandopadhyay)। মহালয়া উপলক্ষে; ডায়মন্ড হারবার শাসক দলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়; পশ্চিমবঙ্গবাসী ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিও বার্তায় কথা বলার মাঝে হঠাৎই তাঁকে বলতে শোনা যায়; “রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক পরিশ্রম” কথাটি।

আর এই শব্দটি শোনার পর যথারীতি ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ২০২১ এর ভোটের আগে, তৃণমূল সাংসদের এই ভিডিওকেই; হাতিয়ার বানিয়েছে বিজেপি (BJP)। গেরুয়া শিবির থেকে বলা হচ্ছে যে; মুখ ফসকে হলেও; আসলে সত্যি কথাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওকে হাতিয়ার করে মাঠে নেমে পড়ে বিরোধী দলও। শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamta banarji) আক্রমণ করে বসেন; বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়‌‌ও(Babul Supriyo)। টুইট করে বাবুল সুপ্রিয় লেখেন; “মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে- অমানবিক মুখ্যমন্ত্রী”।

https://twitter.com/SuPriyoBabul/status/1306909153617563648?s=20

এখানেই থেমে থাকেননি বাবুল। তিনি আরও লেখেন; “আমি একটুও আশ্চর্য নই যে; এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে; কারণ যারা এটা শুট করেছে; তারাও ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে; এতটাই লিপ্ত যে ভুল করে বেরিয়ে যাওয়া এই সত্যিটা ‌‌ওরা ধরতেই পারেনি”। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে; “এই ধরণের ভুল মানুষ মাত্রেই হতে পারে; এই নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি”।

আরও অন্যান্য খবর