Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • India
  • Data Leak: নতুন ডেটা চুরি ঘিরে আতঙ্ক! সরকারি পরিষেবা থেকে সোশ্যাল মিডিয়া—সবখানে ছড়িয়ে ১৬ বিলিয়নের বেশি তথ্য!
Data Breach, Login Information Leak, Cyber Threat, Google Passkey, তথ্যফাঁস, সাইবার ঝুঁকি, ডেটা চুরি

Data Leak: নতুন ডেটা চুরি ঘিরে আতঙ্ক! সরকারি পরিষেবা থেকে সোশ্যাল মিডিয়া—সবখানে ছড়িয়ে ১৬ বিলিয়নের বেশি তথ্য!

Jui Nag
20/06/2025
Share This Article

আপনি যখন প্রতিদিনের মতো ফোনে ফেসবুক খুলছেন বা গুগলে সার্চ করছেন, তখন হয়তো কল্পনাও করতে পারছেন না আপনার ব্যক্তিগত তথ্য হয়তো ইতিমধ্যেই সাইবার অপরাধীদের হাতে পৌঁছে গেছে! হ্যাঁ, এমনই আশঙ্কার কথা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে, ইতিহাসের অন্যতম ভয়ানক তথ্য ফাঁসের (Data Breach) ঘটনা ঘটেছে—যার প্রভাব পড়তে চলেছে লক্ষ লক্ষ অনলাইন ব্যবহারকারীর উপর। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার অ্যাপল, গুগল, ফেসবুক-সহ বহু পরিষেবার নিরাপত্তা ভেঙে পড়বে?

ডার্ক ওয়েবে ফাঁস ১৬ বিলিয়ন তথ্য

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, ১৬ বিলিয়নেরও বেশি লগইন তথ্য এবং পাসওয়ার্ড পাওয়া গেছে ডার্ক ওয়েবে। শুধু ফেসবুক বা গুগল নয়, টেলিগ্রাম, গিটহাব, এমনকি সরকারি পরিষেবাগুলিরও তথ্য রয়েছে এই ডেটাবেসে। এটি একটি বা দুটি নয়, গবেষকরা খুঁজে পেয়েছেন ৩০টি ডেটাসেট যেখানে রয়েছে প্রায় ৩.৫ বিলিয়ন রেকর্ড করে তথ্য। গবেষণায় জানা গেছে, এই তথ্য ২০২৫ সালের শুরু থেকেই সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সমাজমাধ্যম, ভিপিএন, কর্পোরেট ও ডেভেলপার প্ল্যাটফর্মগুলির অ্যাক্সেস তথ্যও।

বিশেষজ্ঞদের মতে, এটি কেবল পুরনো তথ্য ফাঁস নয়—বরং এই ফাঁস একটি বড় ধরনের সাইবার এক্সপ্লয়টেশনের রূপরেখা। এই ডেটা দিয়ে অ্যাকাউন্ট হ্যাক, ইমেল ফ্রড, ব্যবসায়িক তথ্য চুরি, এমনকি ফিশিং প্রচারও চালানো যেতে পারে। ‘কিপার সিকিউরিটি’-র সিইও ড্যারেন গুসিওনের কথায়, এটি একটি মারাত্মক বিপদ যা বহু পরিষেবার উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।

আপনার কী করা উচিত?

এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করা। বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে নিজের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলুন। একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার না করাই ভালো। পাশাপাশি সচেতন থাকুন সন্দেহজনক ইমেল বা লিংকের বিষয়ে, যেগুলি দিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হতে পারে।

গুগলের সতর্কতা এবং পরামর্শ

আরও পড়ুনঃ Breaking : আর ভাতা নয়! চাকরিচ্যুতদের জন্য রাজ্যের ঘোষণায় জল ঢালল হাইকোর্ট, স্থগিত মুখ্যমন্ত্রীর ঘোষণা!

গুগল ইতিমধ্যেই তাদের ব্যবহারকারীদের নিরাপত্তা আপগ্রেডের কথা বলেছে। তারা চাইছে ব্যবহারকারীরা যেন টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং ‘পাসকি’ (Passkey) ব্যবহার শুরু করেন। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং ফিশিং প্রতারণা এড়ানো যাবে। গুগলের মতে, এখন সময় এসেছে পুরনো সাইন-ইন পদ্ধতির বাইরে এসে আরও শক্তিশালী সুরক্ষার দিকে এগনোর। আপনার হাতে সময় থাকতে সতর্ক হোন—না হলে এক মুহূর্তে সব কিছু হারিয়ে যেতে পারে!

Categories India Tags Cyber Threat, Data Breach, Google Passkey, Login Information Leak, ডেটা চুরি, তথ্যফাঁস, সাইবার ঝুঁকি
Share This Article
Facebook Twitter
Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

Breaking : আর ভাতা নয়! চাকরিচ্যুতদের জন্য রাজ্যের ঘোষণায় জল ঢালল হাইকোর্ট, স্থগিত মুখ্যমন্ত্রীর ঘোষণা!

*‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্ক! পরিচালক বিবেক অগ্নিহোত্রির বিরুদ্ধে FIR দায়ের, থানায় অভিযোগ তৃণমূল নেতার*

আরও অন্যান্য খবর

nilankur-mukherjee-saptashree-nanda-zee-bangla-new-serial

জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরছেন নীলাঙ্কুর! তাঁর বিপরীতে কোন জনপ্রিয় অভিনেত্রী? নতুন জুটি নিয়ে বাড়ছে কৌতূহল

Khabor24x7 Desk
11/10/2026
suvosmita mukherjee surprises sourav chakraborty mother birthday

দামি উপহার নয়, শাশুড়ির চোখে জল এনে দিলেন শুভস্মিতা! জন্মদিনে কী এমন চমক দিলেন সৌরভের হবু স্ত্রী?

Khabor24x7 Desk
11/10/2026
Sreemoyee Chattoraj, Kanchan Mullick, Sreemoyee Mahalaya Look, শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন মল্লিক, মহালয়া ২০২৬, টলিউড খবর

‘মহালয়ার আগের দিন বোধহয় ফুলশয্যা হয়েছে!’ মহালয়ার দিন কপালে সিঁদুর ঘেঁটে, গলায় জুঁইয়ের মালা দিয়ে ছবি দিতেই নেটিজেনদের কটা’ক্ষের মুখে শ্রীময়ী

Khabor24x7 NewsDesk
10/10/2026
Sayantani Ghosh, Sayantani Ghosh Saregamapa, Saregamapa 2026, Sayantani Ghosh Dadagiri, Dev Dadagiri, Ayush Gupta, Bengali Singer, Bengali Music Reality Show, Zee Bangla Saregamapa, Bengali Entertainment, সায়ন্তনী ঘোষ, সায়ন্তনী সারেগামাপা, সারেগামাপা ২০২৬, সায়ন্তনী দাদাগিরি, দেবের দাদাগিরি, আয়ুষ গুপ্তা, বাংলা গায়িকা, গানের রিয়্যালিটি শো, জি বাংলা সারেগামাপা, বাংলা বিনোদন

চ্যাম্পিয়নের ট্রফি জিততে পারেননি, একদিন যে মেয়ে সকলের সামনে কথা বলতেই ভয় পেতেন, আজ তিনিই দেবের দাদাগিরির মঞ্চে! সালকিয়ার সায়ন্তনীর লড়াই শেখাচ্ছে, সাফল্য মানেই শুধু জয় নয়, নিজের ভয়কে হারিয়ে স্বপ্নপূরণও!

Tina
09/10/2026
Sayantika Banerjee, Sayan Podcast, Okopot Podcast, Sayantika MLA Salary, Baranagar Development, Bengali Entertainment News, Tollywood News, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়ন, অকপট পডকাস্ট, বিধায়কের বেতন, বরানগর, সায়ন্তিকার রাজনৈতিক জীবন, টলিউডের খবর

‘এমএলএ-র মাইনে কত?’ সায়নের প্রশ্নে হোঁচট খেয়ে ফোন করে জানতে হল সায়ন্তিকাকে! বরানগরে কী কী কাজ করেছেন, দিলেন তারও হিসেব

Tina
09/10/2026
Nana Patekar, Nana Patekar Death, Nana Patekar Funeral, Nana Patekar Last Interview, Bollywood Actor, Nana Patekar Quotes, নানা পাটেকর, নানা পাটেকরের মৃত্যু, নানা পাটেকরের শেষকৃত্য, নানা পাটেকরের শেষ সাক্ষাৎকার, বলিউড অভিনেতা, নানা পাটেকরের কথা

‘আমার শেষকৃত্যে কাউকে ডাকব না!’ মৃ’ত্যুর আগেই নিজের শেষযাত্রা নিয়ে এমন কথা কেন বলেছিলেন নানা পাটেকর?

Tina
08/10/2026
অবশ্যই পড়ুন
জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরছেন নীলাঙ্কুর! তাঁর বিপরীতে কোন জনপ্রিয় অভিনেত্রী? নতুন জুটি নিয়ে বাড়ছে কৌতূহল
দামি উপহার নয়, শাশুড়ির চোখে জল এনে দিলেন শুভস্মিতা! জন্মদিনে কী এমন চমক দিলেন সৌরভের হবু স্ত্রী?
‘মহালয়ার আগের দিন বোধহয় ফুলশয্যা হয়েছে!’ মহালয়ার দিন কপালে সিঁদুর ঘেঁটে, গলায় জুঁইয়ের মালা দিয়ে ছবি দিতেই নেটিজেনদের কটা’ক্ষের মুখে শ্রীময়ী
চ্যাম্পিয়নের ট্রফি জিততে পারেননি, একদিন যে মেয়ে সকলের সামনে কথা বলতেই ভয় পেতেন, আজ তিনিই দেবের দাদাগিরির মঞ্চে! সালকিয়ার সায়ন্তনীর লড়াই শেখাচ্ছে, সাফল্য মানেই শুধু জয় নয়, নিজের ভয়কে হারিয়ে স্বপ্নপূরণও!
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল