কাশ্মীরের কুলগ্রামের এক সেনা জওয়ানকে অপহরণ করা হল। এমনকি তাঁর গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অনুমান করা হচ্ছে, সন্ত্রাসবাদীরাই তাঁকে অপহরণ করে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
সেনাবাহিনী সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন ওই সেনা জওয়ান। পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে তিনি বাড়ি এসেছিলেন। কিন্তু সেই ছুটিই তাঁর বিপদ ডেকে আনল। অভিযোগ, রবিবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকেই ওই জওয়ানকে অপহরণ করে জঙ্গিরা।
এরপর তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গোটা এলাকা ঘিরে ফেলে খানা তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও খোঁজ মেলেনি ওই সেনা জওয়ানের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার