লড়াইয়ে হার মেনেছেন ভারতী! খুব মিস করব তোমায়, আক্ষেপ সোনুর

একজন সেলুলয়েডের তারকা, অন্যজন সাধারণ মানুষ। আর সেই মানুষটিকে বাঁচাতে না পারার জন্য কষ্ট পাচ্ছেন তারকা সোনু সুদ। অবশ্য তিনি শুধুমাত্র তারকা নন তিনি হলেন ‘মসিহা’। বা কারর কাছে ‘ভবিষ্যতের প্রধানমন্ত্রী’। পর্দার ভিলেন‌ই এখন আপামর ভারতবাসীর কাছে নায়ক। গত বছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে চলতি বছরে অক্সিজেনের জোগান, হাসপাতালে শয্যার ব্যবস্থা– সোনু ফেরাননি কাউকে।

কিন্তু সোনুর সাহায্য সত্ত্বেও লড়াইয়ে হার মেনেছেন নাগপুরের ভারতী। চেষ্টা করেও ভারতীকে তিনি বাঁচাতে পারেন নি।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত ভারতীর বাড়ি নাগপুরে। উভয়ে উভয়কে চিনতেন‌ও না। কিন্ত ভারতীর পরিবার সোনুর কাছে সাহায্য চাইতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর থেকে তাঁকে চিকিৎসার জন্য হায়দরাবাদে নিয়ে যান অভিনেতা। সেখানে এক মাস ধরে যুদ্ধ করে অবশেষে মারা গিয়েছেন ভারতী। আর সেই কারণেই মর্মাহত সোনু সুদ।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)

হৃদয়বিদারক এক পোস্টে সোনু লিখেছেন, “গত এক মাসে বাঘিনীর মতো লড়ে গিয়েছ তুমি ভারতী। যদিও তোমার সঙ্গে আমার কোনও দিন দেখা হয়নি, কিন্তু সারা জীবন তুমি আমার জীবনে এক বিশেষ স্থান অধিকার করে থাকবে। তোমার পরিবারের জন্য আমার সমবেদনা। খুব শীঘ্রই তাদের সঙ্গে দেখা করতে যাব আমি। তোমায় মিস করব ভারতী। খুব মিস করব তোমায়।”

RELATED Articles