Stay Order of Supreme Court: গত মাসেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল এসএসসি-র ২৫,৭৫৩ জনের চাকরি। ২০১৬ সালের এসএসসর গোটা প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Stay Order of Supreme Court)।
এদিন আদালতের পর্যবেক্ষণ, “নির্দেশ সরকারি কর্মচারীদের বিশাল প্রভাবিত করেছে। রাজ্য সরকার ও এসএসসি কেউই বলতে পারছে না, ভবিষ্যতে আর অবৈধ ধরা পড়বে না। সিস্টেমেটিক ফ্রড ধরা পড়েছে। পৃথকীকরণ সম্ভব হলে পুরো প্রক্রিয়া বাতিল করা অন্যায় হবে। পৃথকীকরণ কীভাবে হবে, তা স্থির করতে হবে” (Stay Order of Supreme Court)।
আজ শুনানির প্রথম ভাগে ৭ হাজার প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল এসএসসি। এরপর শুনানির দ্বিতীয় ভাগেও কমিশন সুপ্রিম কোর্টে জানায় ৮ হাজার ৩২৪ জনের বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এই থেকে বিচারপতির পর্যবেক্ষণ, এই নিয়োগ প্রক্রিয়ায় হয়ত কোনও অপরাধমূলক পরিকল্পনা রয়েছে (Stay Order of Supreme Court)।
এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এখনই ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা ঠিক হবে না। যেখানে পৃথকীকরণ সম্ভব, সেখানে পৃথকীকরণ করতে হবে (Stay Order of Supreme Court)। যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছে এমনকি যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই।
এদিন আবার বেতন ফেরতের নির্দেশের উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Stay Order of Supreme Court)। মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ করবে না। নির্দেশ শীর্ষ আদালতের।





