চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিতেই হবে, নচেৎ অমিল ডিগ্রি, সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাল কেন্দ্র

চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে জট কাটল না সুপ্রিম কোর্টে। আগামী শুক্রবার আবার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। যত দিন যাচ্ছে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে অনড় অবস্থানে চলে যাচ্ছে কেন্দ্র। আজ সোমবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের শুনানিতে জানিয়ে দেওয়া হলো পরীক্ষা না দিলে কোন পড়ুয়াকে ডিগ্রি দেওয়া হবে না।

বেশ কয়েকদিন আগেই ইউজিসি থেকে ঘোষণা করা হয়েছিল আগামী সেপ্টেম্বর এর মধ্যে বাধ্যতামূলকভাবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। সেই পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে মামলা হয়। আজ সেই মামলার প্রথম শুনানি ছিল। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে, যেখানে ডিগ্রি দেয় ইউজিসি সেখানে রাজ্য সরকার গুলি পরীক্ষা বাতিল করে কীভাবে? এই বিষয়ে রাজ্য সরকার গুলির হলফনামা ইউজিসির নির্দেশিকার বিরুদ্ধে যাচ্ছে।

কেন্দ্রের অনড় মনোভাব আরো প্রকাশ পায় মেহতার পরবর্তী বক্তব্যে। তিনি দৃঢ়ভাবে জানান যে, পড়ুয়াদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। পরীক্ষা না হলে ডিগ্রী দেওয়া হবে না, এটাই আইন। তবে তুষার মেহতা এও বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব এই জট কাটানোর চেষ্টা করছেন।

আরও অন্যান্য খবর