আইসোলেশন ওয়ার্ড থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দিল্লিতে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভেবে এক যুবককে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। হঠাৎই আটতলার ওই ওয়ার্ড থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। দিল্লির সফদরজং হাসপাতালে ঘটেছে এই দুর্ঘটনা। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফেরেন ওই যুবক। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আসার আগেই ওই যুবক আত্মহত্যা করলেন।

হাসপাতালসূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ওই যুবককে। হাসপাতাল সূত্রে খবর, আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে সটান ঝাঁপ দেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সকলেই। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন ওই যুবক। তৎক্ষণাৎ মৃত‌্যু হয় তার। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী হন ওই যুবক।

ইতিমধ্যেই ভারতে ১৫১ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ২৫ জন বিদেশি। আক্রান্তের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে ৪৪ জন এই রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মৃত্যু তিন। দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছে।

সারা বিশ্বে করোনার বলি হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। চিনের পর ইতালি এবং ইরানেও মহামারীর আকার নিয়েছে এই নোভেল করোনাভাইরাস। এখনও অবধি আবিষ্কৃত হয়নি কোনো প্রতিষেধক।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment