Suman Kumari: ভারতে ইতিহাসে এই প্রথমবার, স্নাইপার বন্দুক চালাবেন একজন মহিলা। বর্ডার সিকিউরিটি ফোর্সের এ মহিলা জবান এবার ২৯ কেজি ওজনের স্নাইপার চালিয়ে ঘায়েল করবে পাকিস্তানি চাইনিজ দুষ্কৃতীদের। দেশের প্রথম মহিলা স্নাইপার হয়ে ইতিহাস তৈরি করা এই মেয়েটির বাবা গ্রামের সামান্য একজন ইলেকট্রিক মিস্ত্রি। নিম্ন মধ্যবিত্ত পরিবার, যেখানে নুন আনতে পান্তা ফুরোয়। সেখান থেকেই লড়াইয়ের শুরু। লড়াই করে বিএসএফের সেনা হয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে আজ স্নাইপার হাতে তুলে নিলেন সুমন কুমারী (Suman Kumari)।
স্নাইপার হলো সেই বন্দুক, যেই বন্দুক দিয়ে বহু দূরে গা ঢাকা দিয়ে বসে থেকেও ঘায়েল করা যায় দূরবর্তী দুষ্কৃতীদের। নিখুঁত নিশানায় খতম করে দেওয়া যায় শত্রুদের। এতদিন বর্ডার সিকিউরিটি ফোর্সের স্নাইপার হিসেবে শুধু ছেলেদেরই নিয়োগ করা হত। কিন্তু গ্রামের এই মেয়েটার (Suman Kumari) স্নাইপার হাতে তুখোর লক্ষ্যভেদ চমকে দিয়েছিল অফিসারদের। তাদের এই ইতিহাস সৃষ্টি হল ভারতে।
ভারতের প্রথম স্নাইপার মেয়ে সুমন কুমারী (Suman Kumari)। হিমাচল প্রদেশের মান্ডি জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম সুমনের। ছোট থেকেই সুমনের ইচ্ছে ছিল ইন্ডিয়ান আর্মি হওয়ার। একে গ্রামের মেয়ে তার উপর আবার আর্মি হবে। সুমনের পাড়া-প্রতিবেশীরা তার এই অবাস্তব স্বপ্নে তাচ্ছিল্য করত সুমনকে (Suman Kumari)। কিন্তু সুমনের বাবা মেয়ের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দিন রাত এক করে খেটে যেতেন। বাবার পরিশ্রম নিজের জেদের সাথে লড়ে ২০২১ সালে সাব ইন্সপেক্টর পদে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগ দেন সুমন কুমারী। পোস্টিং হয় পাঞ্জাবের সীমান্তবর্তী জেলায়। ওখানে চাকরি করার দরুন সুমন দেখতেন প্রায় দিন এই পাকিস্তানের আক্রমণে ঘায়েল হতে হয় ভারতীয় সেনাদের।
একদিন নিজের সিনিয়র অফিসারকে গিয়ে স্নাইপার শুটার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন সুমন (Suman Kumari)। পাকিস্তানিদের যোগ্য জবাব দিতেই তার ইচ্ছা এও জানান তার সিনিয়ারকে । সুমনের এই কথায় খুশি হয় অফিসার ভাস্কর সিং রাওয়াত। তিনি সিদ্ধান্ত নেন, পুরুষ জাওয়ানদের সাথে পরীক্ষা দিতে হবে মহিলা জাওয়ান সুমনকে। সেই পরীক্ষায় তুখোর ফলাফল করেন সুমন কুমারী। ছদ্মবেশে গা ঢাকা দিয়ে স্নাইপার হাতে বেশিরভাগ পুরুষ যেখানে ব্যর্থ হয়েছেন সেখানেও তালিকায় সবার আগে সুমন কুমারীর (Suman Kumari) নাম। আইজি ভাস্কর সিং রাওয়াত এর কথায়, দারুন জেদ, কঠোর পরিশ্রম ও দেশপ্রেম সুমনকে আর পাঁচজনের থেকে আলাদা করে দেয়।
ইন্ডিয়ার বর্ডার সিকিউরিটি গার্ডের সেনারা বেশিরভাগ সময় যে স্নাইপার বন্দুক ব্যবহার করেন তার নাম বিধ্ববংস্বক। অত্যাধুনিক এই স্নাইপার বন্দুকের ওজন ২৯ কেজি। এই বন্দুক দিয়ে দুই কিলোমিটার দূরে থেকে কোন শত্রুকেও স্নাইপারের মাধ্যমে ঘায়েল করতে পারেন। নিশ্চয়ই বুঝতে পারছেন দুই কিলোমিটার দূর থেকে একজনকে খতম করার জন্য কতটা নিখুঁত হতে হবে। সুমন কুমারী (Suman Kumari) তার চেয়ে অনেক বেশি নিখুঁত। তাই সুমনকে স্নাইপার প্রশিক্ষক হিসেবে ও কাজে লাগাতে চায় বর্ডার সিকিউরিটি ফোর্স।
সুমনকে (Suman Kumari) যদি প্রতিবেশীদের কথা শুনে বিয়ে দিয়ে দেওয়া হত তবে এখন সুমানোর জায়গা হত শ্বশুরবাড়ির রান্নাঘরে। সুমনের বাবা তা হতে দেয়নি বলেই মেয়ের হাত ধরে তিনিও ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন।
আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই সীমান্তে স্নাইপার হাতে পাহারা দেবে সুমন কুমারী (Suman Kumari)। পাকিস্তান বা চায়নার ছোঁড়া ইটের জবাব দেবেন পাটকেলে। বিএসএফের রেকর্ড অনুযায়ী সুমন কুমারী (Suman Kumari) কখনো নিজের লক্ষ্যভেদ করতে ভুল করেননি।





