চিকিৎসকদের সুরক্ষার জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের, হাসপাতালের নিরাপত্তার জন্য কী কী নির্দেশ শীর্ষ আদালতের?

সুপ্রিম কোর্টে ছিল আর জি কর কাণ্ডের শুনানি। এদিন রাজ্যকে বেশ প্রশ্নের পড়তে হয় শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই মামলায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত।

আর জি কর কাণ্ডের শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এই ঘটনাকে ভয়াবহ বলেন তিনি। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন বিচারপতি। হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে। সেই কমিটিতে ১০ জন সদস্য থাকবেন বলে জানায় সুপ্রিমকোর্ট।

হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য কী কী নির্দেশ দেওয়া সুপ্রিম কোর্টের তরফেঃ

  • প্রত্যেক হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা দিতে হবে।
  • মহিলা এবং পুরুষ চিকিৎসকদের পৃথক বিশ্রামাগার থাকতে হবে।
  • প্রতিটি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
  • নার্সদের আলাদা রুম থাকতে হবে।
  • প্রত্যেক হাসপাতালের করিডোরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে।
  • পর্যাপ্ত পরিমাণে আলো লাগাতে হবে।
  • সব হাসপাতালে নির্দিষ্ট অভিযোগ বাক্স রাখতে হবে, যা সর্বক্ষণ সচল থাকবে।
  • হাসপাতালের নিরাপত্তায় কোনও গাফিলতি চলবে না।
  • রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত হোস্টেল থেকে হাসপাতালে যাতায়াত করার জন্য চিকিৎসকদের পরিবহণ সুবিধা দিতে হবে।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আবেদন সুপ্রিম কোর্টের, আবেদনে সাড়া দেবেন চিকিৎসকরা? কী জানালেন?

আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি। সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। বলেছে, আমরা চাই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআই আমাদের অবহিত করুক। সর্বোচ্চ আদালত আরও জানায়, “আমরা একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছি। আমরা চাই এই টাস্ক ফোর্স সুপারিশ করবে। দেশের প্রবীণ ও নবীন ডাক্তারদের জন্য গোটা দেশে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত নিয়মনীতি রূপায়ণের পরামর্শ দেবে এই কমিটি”।

RELATED Articles