আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সরব গোটা রাজ্য-সহ দেশ। দিকে দিকে গর্জে উঠেছে মানুষ। চলছে আন্দোলন-প্রতিবাদ। নির্যাতিতার ন্যায় বিচারের দাবী তুলেছে সমস্ত মহল। এরই মধ্যে এবিভিপি পড়ুয়াদের স্বাস্থ্য ভবনের অভিযানে ঘটে গেল ধুন্ধুমার ঘটনা।
আর জি করের ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় এবিভিপি সমর্থক পড়ুয়ারা। তবে এই অভিযান আটকাতে স্বাস্থ্য ভবন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। কিন্তু একাধিক ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙেই এগিয়ে যেতে থাকে মিছিল। সেই মিছিলে বাধা দেয় পুলিশ।
এবিভিপির মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে পড়ুয়াদের হাতাহাতি শুরু হয়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। উল্টো দিক থেকে পাল্টা ঢিল ছোঁড়া হয়। শুরু হয় দু’পক্ষের ধ্বস্তাধস্তি। ইন্দিরা ভবনের কাছের এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। মহিলা পড়ুয়াদের উপরও চলে লাঠিচার্জ। টেনেহিঁচড়ে সরানো হয় তাদের।
অনেক পড়ুয়াদেরই আটক করে পুলিশ। জখম হয়েছে অনেক পড়ুয়া। ইন্দিরা ভবন থেকে এগোতে পারে নি মিছিল। পুলিশ তাদের সিটি সেন্টারের দিকে সরিয়ে দেয়। মিছিলকে ঘিরে উত্তপ্ত হয় গোটা এলাকা। তবে আজ, মঙ্গলবার আর জি করের কাণ্ড নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে পর্যবেক্ষণে বলা হয়, কোনও শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও কেন এদিনের মিছিলের উপর লাঠিচার্জ করল পুলিশ, তা নিয়ে উঠছে প্রশ্ন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!