আর জি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আবেদন সুপ্রিম কোর্টের, আবেদনে সাড়া দেবেন চিকিৎসকরা? কী জানালেন?

আর জি কর কাণ্ডের শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এই ঘটনাকে ভয়াবহ বলেন তিনি। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন বিচারপতি। আর জি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানান তিনি।

আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আর জি কর কাণ্ডের শুনানি। এদিন রাজ্যকে বেশ প্রশ্নের পড়তে হয় শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই মামলায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত।

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা। রাজ্যজুড়ে ব্যাহত চিকিৎসা পরিষেবা। জরুরি বিভাগ ছাড়া চিকিৎসা হচ্ছে না। এমন আবহে রোগীরা সমস্যার মুখে পড়ছেন। সেকথা মাথায় রেখেই এদিনের শুনানিতে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানান প্রধান বিচারপতি। সেই আবেদনে সাড়া দিলেন চিকিৎসকরা?

আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি। সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। বলেছে, আমরা চাই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআই আমাদের অবহিত করুক। সর্বোচ্চ আদালত আরও জানায়, “আমরা একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছি। আমরা চাই এই টাস্ক ফোর্স সুপারিশ করবে। দেশের প্রবীণ ও নবীন ডাক্তারদের জন্য গোটা দেশে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত নিয়মনীতি রূপায়ণের পরামর্শ দেবে এই কমিটি”।

শীর্ষ আদালতের এই নির্দেশের পর আর জি করে আন্দোলনরত চিকিৎসকরা জানান, তারা সুপ্রিম কোর্টের অনুরোধকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু তারা এখনও সন্তুষ্ট নন। চিকিৎসকরা জানান, সিবিআই যতক্ষণ না পর্যন্ত তদন্তের রিপোর্ট জমা করছে, তারা ততক্ষণ নিজেদের নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। তাহলে কী কর্মবিরতির চলবে?

আন্দোলনরত চিকিৎসকদের কথায়, আগামী বৃহস্পতিবার সিবিআই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার পর তারা এই বিষয়ে আগামী সিদ্ধান্ত নেবেন। তাদের নিরাপত্তার দিকটি নিশ্চিত হলে তবেই কাজে ফিরতে পারেন তারা, এমনটাই এদিন ইঙ্গিত দেন চিকিৎসকরা।  

RELATED Articles