‘ভারত যা করেছে, অন্য দেশ তা পারত না’, করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, কেন্দ্র সরকারের প্রশংসায় সুপ্রিম কোর্ট

করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আগামী ৪ই অক্টোবর এই সংক্রান্ত চূড়ান্ত রায় পেশ করবে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি এদিন করোনা নিয়ে কেন্দ্র সরকারের প্রশংসা করে সুপ্রিম কোর্ট।

এদিন শীর্ষ আদালতের বেঞ্চ জানায়, “আমরা এটা আইনিভাবে নোট করছি যে ভারত যা করেছে, তা অন্য দেশ করতে পারত না”,

এর আগে এই মামলায় গতকাল, বুধবারই কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার আরও জানায়, নানান রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই ক্ষতিপূরণের টাকা দেবে সংশ্লিষ্ট রাজ্য। এনডিএমএ সুপ্রিম কোর্টের নির্দেশের পর ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশিকা তৈরি করেছে।

আরও পড়ুন- ওয়াশিংটনে পৌঁছতেই মোদীকে উষ্ণ অভ্যর্থনা, প্রধানমন্ত্রীর নামে স্লোগান, উচ্ছ্বসিত আমেরিকার ভারতীয়রা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং আইসিএমআরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, করোনায় মৃত্যুর কারণ প্রমাণিত হলে এক্স-গ্রাশিয়া সহায়তা দেওয়া হবে। এই পদ্ধতি অনুযায়ী, এই ক্ষতিপূরণের জন্য পরিবারগুলিকে সংশ্লিষ্ট জেলার দুর্যোগ মোকাবিলা কার্যালয়ে আবেদন করতে হবে। এই আবেদন করার পাশাপাশি মেডিক্যাল সার্টিফিকেটের সঙ্গে ‘করোনার কারণে মৃত্যু’ উল্লেখ করে সার্টিফিকেটও জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

এর আগে ৩রা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করা হয় যে করোনায় মৃত ব্যক্তিদের পরিবারগুলিকে মৃত্যুর শংসাপত্র প্রদানের নির্দেশিকা জারির ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে।

RELATED Articles