Nirma: মাত্র তিন টাকা দিয়ে শুরু হওয়া একটা স্বপ্ন আজ ৩৫ হাজার কোটি টাকার সাম্রাজ্য। তখন ৬০ এর দশক ভারতবাসীদের জামা কাপড় ঝাঁ চকচকে রাখতে হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি তাই বাজারে আনল সার্ফ নামে একটা ডিটারজেন্ট। প্রাথমিকভাবে সেই ডিটারজেন্ট ভারতীয় মার্কেটে এসে ঝড় তুললেও কিছুদিনের মধ্যে তার চাহিদা নামতে শুরু করল। চাহিদা নামার কারণ হিসেবে উঠে এল তার আকাশছোঁয়া দাম। কারণ আজ থেকে ৬০ বছর আগে ১০ টাকা ১৫ টাকা দিয়ে ডিটারজেন্ট কেনার ক্ষমতা মধ্যবিত্ত ভারতীয়র ছিল না। সব ব্যবসায়ীদের টেক্কা দিয়ে সর্বাধিক বিকৃত ডিটারজেন্টের তালিকায় নাম তুলে নিয়েছেন নিরমা (Nirma) ডিটারজেন্ট পাউডার।
গুজরাটের মাইনিং অ্যান্ড জিওলজি বিভাগে কাজ করা একজন সাধারন কেমিস্ট কারসানভাই পাটেল। এক দুর্ঘটনায় তার মেয়েকে হারান। তারপর দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজের কাজের মধ্যেই ডুবে থাকতেন তিনি। এমনভাবেই একদিন কাজ করতে করতে কারসানভাই ভাই বানিয়ে ফেললেন এমন এক ডিটারজেন্ট পাউডার (Nirma) যা মাত্র তিন টাকার বিনিময় কিনতে পারবে সাধারণ মধ্যবিত্ত ভারতবাসী। কিন্তু বড় ব্রান্ডের ভিড়ে কেউ আর সাধারন কেমিস্টের ডিটারজেন্ট কিনতে রাজি হল না। সবাই ভাবতেন কম দামের এই ডিটারজেন্টে কাপড় খারাপ হয়ে যাবে।
কারসানভাই পাটেল লোকের বাড়ি ঘুরে ঘুরে ডিটারজেন্ট (Nirma) বিক্রি করা শুরু করলেন। অফার দিলেন যদি কাপড় খারাপ হয়ে যায় তবে ডিটারজেন্টসহ কাপড়ের দাম ফেরত। সেই অফারে লোকে ডিটারজেন্ট কিনল। ডিটারজেন্ট বিক্রি করতে করতে এক মাস হলেও কোন অভিযোগে আসলো না কারসানভাই প্যাটেলের কাছে। অভিযোগ না আসতে মনোবল পেলেন তিনি। নিজের টাকা খরচা করে বিজ্ঞাপন দিলেন মাত্র তিন টাকার ডিটারজেন্ট পাউডারের। বিজ্ঞাপন দেখে খোঁজ করা শুরু করল এই তিন টাকার ডিটারজেন্টের।
গোটা ভারতবর্ষের ঝড় তুলে দিল ছোট্ট একটা বিজ্ঞাপন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুসন্ধান শুরু হল। সারা দেশের এই বিপুল চাহিদা দেখে চাকরি ছেড়ে দিলেন কারসান ভাই। নিজের বাড়ির পিছনে গ্যারেজে করলেন নিজস্ব ডিটারজেন্ট ম্যানুফ্যাকচার কোম্পানি। মাত্র এক মাসে কারসানভাইয়ের সেই কোম্পানি বিক্রি করে ফেলল কয়েক শো কিলো ডিটারজেন্ট। দোকানদারদের এই ডিটারজেন্টের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিলেন কারসান ভাই। স্বপ্নেও কল্পনা করেননি একটা বিজ্ঞাপনের জেরে গোটা ভারতবর্ষে এমন হুলস্থুল পড়ে যাবে।
এমন ব্যবসা করেছেন কারসান ভাই, যাতে বছরের শেষে সব ব্যবসায়ীদের টেক্কা দিয়ে সর্বাধিক বিকৃত ডিটারজেন্টের তালিকায় নাম তুলে নিয়েছেন নিরমা (Nirma) ডিটারজেন্ট পাউডার। নিজের মৃত মেয়ে নিরুপমার নাম থেকেই কারসানভাই ডিটারজেন্টের নাম রেখেছিলেন নিরমা। এমন কম মানুষই আছেন যারা এই বিখ্যাত হেমা, রেখা, সুষমা সব কি পসন্দ নিরমা বিজ্ঞাপনটি দেখেননি। মাত্র বারোশো টাকা দিয়ে শুরু করা কারসান ভাইয়ের কোম্পানি আজ গোটা ভারতের ডিটারজেন্ট শিল্পে ৩৫ শতাংশ দখল করে রেখেছে।
কারসানভাই সম্মানিত হয়েছেন পদ্মশ্রীসহ নানা ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে। জীবনের মাঝ বয়সে এসে দেখা কারসান ভাইয়ের স্বপ্ন আজ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। ৩৫ হাজার কোটি টাকার সাম্রাজ্য স্থাপন করার পরেও তিনি একজন সাধারণ বাবা হয়েই রয়ে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “জীবনে কখনোই আমি টাকার গদিতে বসে থাকতে চাইনি, মেয়েকে হারানোর পর আমি শুধু চেয়েছিলাম গোটা ভারতবর্ষের মানুষ যেন আমার মেয়ের নামটা জানে। যখন দেখেছিলাম ভারতবর্ষের মানুষ টাকার অভাবে পরিষ্কার জামা কাপড় পড়তে পারছে না তখন মাথায় যে চেপে গেছিল। সেই জেদ আমাকে এতদূর নিয়ে পৌঁছাবে তা কে জানত। নিরমা প্যাকেটের গায়ে ওই ছবিটা আমার মেয়ের ছবি”।





