লোকসভা ভোটের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে রেখা পাত্রের। বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এই রেখা পাত্র নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পছন্দের প্রার্থী। এবার সেই প্রার্থীকে ফোন করেই শক্তি ও সাহস দিলেন মোদী (Narendra Modi)।
কে এই রেখা পাত্র?
এই রেখা পাত্র হলেন সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ। তিনিই প্রথম তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। সংবাদমাধ্যমের সামনে তিনিই প্রথম শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে প্রশাসন। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে গোপন জবানবন্দি দেন রেখা। তাঁকেই বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি।
কেন বিজেপি প্রার্থীকে ফোন নরেন্দ্র মোদীর (Narendra Modi)?
রেখা পাত্রকে প্রার্থী করার পর থেকেই সন্দেশখালির মহিলাদের একাংশ বিক্ষোভ দেখিয়েছিলেন। রেখার বিরুদ্ধে পোস্টার দেখা গিয়েছিল আসেই এলাকায়। ‘রেখা পাত্রকে প্রার্থী মানি না’, এমন পোস্টার হাতে বিক্ষোভ দেখান মহিলারা। অনুমান, সেই কারণেই রেখা পাত্রের মনোবল বাড়াতে তাঁকে ফোন করেছিলেন মোদী।
কী কথা হয় রেখার সঙ্গে মোদীর (Narendra Modi)?
এদিন মোদীর (Narendra Modi) সঙ্গে ফোনের কথোপকথনে রেখা জানান, শুধুমাত্র সন্দেশখালিই নয়, গোটা বসিরহাটের মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন। অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয়, সেই আবেদনই প্রধানমন্ত্রীকে করেন রেখা। তিনি বলেন, “২০১১ সাল থেকে আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারব। সন্দেশখালির মা-বোনেরা এতে আরও খুশি হবে”। এদিন মোদী তাঁকে আশ্বাস দেন যে রেখার উদ্বেগের কথা তিনি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেবেন।
তাঁর প্রার্থী হওয়া নিয়ে বিক্ষোভের ঘটনার কথা জানিয়ে রেখা বলেন, “‘কয়েকজন বিরোধিতা করেছিলেন। কিন্তু তাঁরাও এখন মেনে নিয়েছেন। তাঁরা আমাকে জানিয়েছেন, তৃণমূলের উস্কানিতেই তাঁরা এসব করেছেন। তাঁরা যা করেছেন, সে সবের জন্য তাঁরা ক্ষমাও চেয়েছেন”।
রেখা প্রধানমন্ত্রীকে (Narendra Modi) বলেন, “যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। তাঁরা সকলেই আমার মা-বোন। আমি সকলের জন্যই লড়ব”।
বসিরহাটের বিজেপি প্রার্থীর মুখে এই কথা শুনে প্রধানমন্ত্রী (Narendra Modi) বেশ খুশি। তিনি বলেন, “বিজেপি আপনাকে প্রার্থী করে খুব ভাল কাজ করেছে। কারণ, যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের হয়েও লড়াই করেন… এমন মানুষ রাজনীতিতে কমই আছেন। গোটা দেশ আপনার জন্য গর্বিত হবে”। এও বলেন, “আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আমি নিশ্চিত আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন”।






