Third World War will happen: ২০২৪ সালের শুরু থেকেই জল্পনা তৈরি হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War) নিয়ে। ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ চলছিলই। তারপর ২০২৩ এর শেষে শুরু হয়েছিল হামাস বনাম ইজরায়েল যুদ্ধ। বিগত বেশ কিছু মাস ধরে একে কেন্দ্র করেই উত্তেজনার পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে। তাইওয়ান নিয়ে আগ্রাসন বাড়াচ্ছে চীন। কোরিয়া উপদ্বীপের অবস্থাও সংকটজনক। হুমকি বাড়াচ্ছেন কিম জং উন। অনেকেই মনে করছে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ পেয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছেন (Third World War will happen)।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ গোটা বিশ্বে এমন একটি ভয়ানক ছাপ রেখে গিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের নাম শুনলেই বুক কেঁপে উঠছে বহু দেশের। কিন্তু তাও যুগে যুগে জ্যোতিষীরা বলেছেন, বিশ্ব স্তরের সংঘাত হবেই (Third World War will happen)। এবার আরো একবার তৃতীয় বিশ্বযুদ্ধের (Third World War) দিনক্ষণ বলে দিলেন এক ভারতীয় জ্যোতিষী। বৈদিক জ্যোতিষী কুশল কুমার গ্রহ নক্ষত্রের চার্ট দেখে ভবিষ্যৎবাণী করে থাকেন। ওই জ্যোতিষীর ভক্তদের মতে তিনি ‘নয়া নস্ট্রাডামুস’।
জ্যোতিষী কুশল কুমার দাবী করছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। সম্প্রতি একটি নিবন্ধে এমন তথ্যই প্রকাশিত হয়েছে। সেখানে ওই জ্যোতিষী বলছেন, “বিশ্বে ব্যাপী হটস্পটগুলিতে যুদ্ধের পরিস্থিতির বিচারে ২০২৪ সাল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিশেষ করে ৮ মে থেকে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠতে শুরু করেছে। কোরিয়া, চিন-তাইওয়ান, ইজরাইলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইউক্রেন-রাশিয়া, ন্যাটো তো আছেই” (Third World War will happen)।
কবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War will happen)?
কুশল কুমার বলেছেন, “গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, ২০২৪ সালের ১৮ জুন তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War) শুরু হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। তবে ১০ এবং ২৯ জুনও শুরু হতে পারে” (Third World War will happen)।
জ্যোতিষী কুশল কুমারের দাবী, অযৌক্তিক হতে পারে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War) শুরু হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনের পরিস্থিতি আরো খানিকটা উসকে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতকে। জানা গিয়েছে কিছুদিন আগেই ব্রিটেন সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কি কি জিনিস ব্রিটিশদের মজুত করতে হবে তা জানানো হয়েছে (Third World War will happen)।
গত মঙ্গলবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির লাই চিং তে। চিন বিরোধী লাই দায়িত্ব নেওয়ার পরই তাইওয়ানকে তিন দিক থেকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছে চিন। এবার ফের উসকে গিয়েছে ইজরায়েল হামাস যুদ্ধের ধ্বংসলীলা। রকেট বৃষ্টি করেছিল হামাস। পাল্টা ইজরায়েল এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ৩৫ গাজাবাসীর। সোমবার উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের প্রেক্ষিতেই সর্তকতা জারি করা হয়েছিল জাপানে। তাই এই জ্যোতিষীর তৃতীয় বিশ্বযুদ্ধের (Third World War) ভবিষ্যতের কথা একেবারেই অগ্রাহ্য করার দুঃসাহস হয়নি কারোরই (Third World War will happen)।





