Newborn died due to medical negligence: প্রবল দুর্যোগের মধ্যেই উঠেছিল তীব্র শ্বাসকষ্ট। ফলে ঝড়বৃষ্টির মধ্যেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন মা-বাবা। কিন্তু শেষরক্ষা হয়নি। অক্সিজেন-নেবুলাইজার না পেয়ে মৃত্যু একমাসের শিশুর। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রাণ গেল একরত্তির (Newborn died due to medical negligence)। সন্তানকে হারিয়ে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শিশুর মা-বাবার।
ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার দক্ষিণ ২৪ পরগনার সাগর গ্রামীণ হাসপাতালে। সেখানকার খানসাহেব আবাদ এলাকার বাসিন্দা শিবশঙ্কর মোহতা। এদিন তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তাঁর একমাসের মেয়ের। অসুস্থ মেয়েকে নিয়ে তিনি ছোটেন সাগর গ্রামীণ হাসপাতালে। শিশুটিকে ভর্তি করান সেখানে। কিন্তু একরত্তিকে বাঁচানো যায়নি (Newborn died due to medical negligence)।
গত রবিবার মধ্যরাতে বাংলাদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। সেই ঝড়ের প্রভাব প্রবলভাবে পড়ে দক্ষিণ ২৪ পরগনার এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। গাছ উপড়ে পড়েছে কোথাও, কোথাও আবার ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। এর জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
মৃত শিশুর মা-বাবা জানান, দুর্যোগের কারণে হাসপাতালে বিদ্যুৎ ছিল না। জেনারেটরও চালানো হয়নি। এর ফলে শিশুটিকে অক্সিজেন-নেবুলাইজার দেওয়া সম্ভব হয়নি। ফলে শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে (Newborn died due to medical negligence)।
শিশুর পরিবারের এক সদস্য জানান, “অনেক ডাকাডাকি করলে প্রায় আধ ঘণ্টা পর চিকিৎসক গিয়ে শিশুটির চিকিৎসা শুরু করেন। এরপর অক্সিজেন এবং নেবুলাইজার দেওয়ার জন্য চালানো হয় জেনারেটর। ততক্ষণে শিশুর মৃত্যু হয়েছে” (Newborn died due to medical negligence)।
দুর্যোগের জেরে হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও জেনারেটর কেন চালানো হল না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন মৃত শিশুর মা-বাবা (Newborn died due to medical negligence)। ঘটনার তদন্ত করতে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার তরফে একটি দল যাচ্ছে ওই হাসপাতালে।
এই ঘটনা প্রসঙ্গে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত শুকুল বলেন, “আমাদের ওখানে জেনারেটর রয়েছে। চালাতে হয়তে দেরি হতে পারে। নেবুলাইজার করতে দেরি হতে পারে। আমি অভিযোগ পেয়েছি। আমাদের টিম যাচ্ছে। তদন্ত করে দেখবে। কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই পদক্ষেপ করা হবে” (Newborn died due to medical negligence)।






