এটাই আমার শেষ ভোট, প্রকাশ্য জনসভায় বললেন নিতীশ কুমার! বিরোধীরা বলছে সহানুভূতি কুড়োনোর চেষ্টা

প্রথমে ফিকে লাগলেও ধীরে ধীরে রং লাগছে বিহার ভোটে। প্রতিটা দিন নতুন চমক। একগুচ্ছ তরুণ নতুন মুখের ভিড়। কে হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী? জানা সম্ভব নয়। কারণ বিহারের জনতা নিজেদের মনোভাব সংবাদমাধ্যমের সামনে কখনই স্পষ্ট করেন না। আগামী ১০ তারিখের দিকে তাকিয়ে সবাই। করোনা আবহেও মোটামুটি ভাল‌ই ভোটের প্রস্তুতি নিয়েছিল বিহারের সমস্ত রাজনৈতিক দলগুলি। এতদিন পর্যন্ত বিহারের নির্বাচন ঠিক কতটা চমকপ্রদ হতে চলেছে তা সম্পূর্ণভাবে স্পষ্ট হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের চোখে।

আর এবার তৃতীয় দফা তথা শেষ দিনের নির্বাচনের শেষ প্রচারে এক অদ্ভুত রকমের চাল খেললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। পূর্ণিয়ায় শেষ লগ্নের ভোট প্রচারে গিয়ে নীতিশ কুমার ঘোষণা করলেন এটাই তাঁর জীবনের শেষ ভোট লড়াই। এরপর আর কখনও ভোটযুদ্ধে নামবেন না তিনি।

পূর্ণিয়ার জনসভায় দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন ২০২০ নির্বাচনই তাঁর জীবনের শেষ ভোট। আগামী নির্বাচন আর অংশ নেবেন না তিনি। একই সঙ্গে নীতিশ বলেন যাঁর শেষ ভালো তাঁর সবই ভালো। তবে তার এই কথাকে বিরোধীরা বলছেন ভোট আদায়ের কৌশল মাত্র। সহানুভূতি আদায় করে ফের গদিতে বসতে চান নিতীশ কুমার।

আর মাত্র এক দিন পরেই নির্বাচন। আগামী ৭ই নভেম্বর বিহারের দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রটোকল মেনে এদিনই শেষ হচ্ছে প্রচার। তার আগেই এই ঘোষণা করেন নীতিশ কুমার। ৬৯ বছরের নীতিশ কুমারের চার বার বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। একইসঙ্গে সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব‌ও। জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়ার হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। চলতি বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হনননি নীতিশ কুমার। অন্যবারের মত এবারও বিধানপরিষদ থেকে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

চলতি বিহার নির্বাচনে বিরোধী পক্ষের দুই যুবনেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) ও রামবিলাস পাসোয়ান পুত্র চিরাগ পাসোয়ান (Chirag Paswan) যথেষ্ট বেগ দিয়েছে নীতিশ কুমারকে। কারণ দুই তরুণ নেতার ভোট প্রচার এর মূল লক্ষ্য ছিল নিতীশ বিরোধিতা।

আরও অন্যান্য খবর