মণিপুরে জঙ্গি হামলায় শহীদ ৩ ভারতীয় জওয়ান, আহত ৫

এতদিন ভূস্বর্গে নাশকতার খবর আসছিল লাগাতার। এবার মণিপুর থেকে জঙ্গি হামলার খবর এলো। বুধবার সন্ধ্যায় মণিপুরে শহীদ হয়েছেন তিন ভারতীয় জওয়ান এবং গুরুতর ভাবে জখম হয়েছেন আরও ৫ জন। এক বেসরকারি সংবাদ সংস্থা জানায়, সন্ত্রাসবাদীরা প্রথমে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় তারপর গুলি চালায়।

এই ঘটনায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মণিপুরের চান্ডেল জেলার মায়ানমার সীমান্তের কাছে আগে থেকেই ফাঁদ পেতে বসেছিল জঙ্গিরা। অসম রাইফেলসের ১৫ জন জওয়ান যখন ওই অঞ্চলে টহল দিতে যায় তখনই তারা অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় পিপলস লিবারেশন আর্মির (PLA) হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে মায়ানমার সীমান্তে অতিরিক্ত জওয়ান পাঠানো হয়েছে।

মায়ানমারের কাছে ভারতের উত্তর-পূর্ব সীমান্তের এই জঙ্গি সংগঠনের সঙ্গে চীনের পিএলএর সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী মণিপুরের ওই এলাকায় স্বাধীনতার পর থেকে প্রায় ৭৫০ জন অসম রাইফেলসের কর্মী শহীদ হয়েছেন। চলতি বছরই এনআইএ অসম রাইফেলের ওপর হামলা চালানোর দায়ে চীনের পিপলস লিবারেশন আর্মির বিরুদ্ধে চার্জশিট এনেছে।

RELATED Articles

Leave a Comment