অব্যাহত রইল সাফল্য, সকালেই সোপিয়ানে জঙ্গিদমন অভিযানে মৃত ৩, ১৭দিনে মোট ২৭জনকে নিকেশ

করোনার মধ্যেই গত এপ্রিল থেকে ভূস্বর্গে জারি রয়েছে নাশকতা। অন্যদিকে ভারতীয় সেনাদেরও জঙ্গি দমনেও মিলছে লাগাতার সাফল্য। সম্প্রতি জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।সেই অভিযানে জয়ের ধারা অব্যাহত রইল মঙ্গলবারও। সকাল হতে না হতেই সোপিয়ান এলাকায় যৌথ বাহিনীর হাতে শেষ হল ৩ জঙ্গি।

https://twitter.com/ANI/status/1272717029825318912?s=20

কাশ্মীর পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ সোপিয়ানের তুর্কওয়ানগাম এলাকায় অভিযান চালায় পুলিশ। ঘটনায় ৩ জেহাদির মৃত্যু হয়েছে। যদিও মৃতদের পরিচয় এখনও অজানা।তবে এলাকায় আরও কিছু গোপন আস্তানা গেঁড়েছে সন্ত্রাসীরা। তাই জঙ্গি দমন অভিযান এখনও চালিয়ে যাচ্ছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

https://twitter.com/KashmirPolice/status/1272695786833186816?s=20

ফের ঘটনাস্থল থেকে উদ্ধার একটি ইনসান ও ২টি একে-৪৭ রাইফেল। সেনার রাষ্ট্রীয় রিলিফ ক্যাম্পের থেকে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে এই অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। উল্লেখ্য, গত ১০ দিনে সোপিয়ান এলাকায় এই নিয়ে ৪ নম্বর এনকাউন্টার চালালো ভারতীয় সেনা। দক্ষিণ কাশ্মীরের এই জেলায় এখনো অবধি ১৯ জনকে খতম করেছে কাশ্মীর পুলিশ।

সোমবার জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং দাবি করেন, গত ১৭ দিনে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ২৭ জন জঙ্গি নিহত হয়েছে। তারা সবাই নিহতরা লস্কর-ই-তৈবা, জউশ-ই-মহম্মদ ও হিজব-উল-মুজাহিদিনের সদস্য বলে জানান হয়েছে।

https://twitter.com/ANI/status/1272710285975937024?s=20

এরমধ্যেই নিস্তার নেই প্রতিবেশীর হাত থেকে। মঙ্গলবার সকালেও কাশ্মীরের তামধর এলাকায় পাকিস্তান সীমান্তের ওপার থেকে গোলাগুলির খবর আসে। তবে এর পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা।

আরও অন্যান্য খবর