গ্রাহকদের সাহায্য করতে ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত তথ্য টেলিফোনেই দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪শে মার্চ থেকে ভারতে শুরু হয়েছে লকডাউন। বন্ধ রয়েছে সমস্ত কিছু। কিছু জরুরি পরিষেবা চালু রয়েছে মানুষের সুবিধার্থে। ব্যাঙ্কিং পরিষেবা এর মধ্যে অন্যতম। কিন্তু সাধারণ মানুষ যেমন প্রায় ব্যাঙ্ক যেতেন, সেটা সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে করতে পারছেন না। ফলে সমস্যাগ্রস্থ হচ্ছেন তাঁরা।

এবার নিজের গ্রাহকদের এই সমস্যা দূর করার জন্য টেলিফোন কলের ব্যবস্থা করল বন্ধন ব্যাঙ্ক। করোনা ভাইরাস মহামারি ও গ্রাহকদের আর্থিক অবস্থার উপর তার প্রভাবের কথা মাথায় রেখে বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের টেলিফোন কলের মাধ্যমে ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত তথ্য পৌঁছাচ্ছে। বন্ধন ব্যাঙ্কের অফিসাররা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র গাইডলাইনসগুলি সম্পর্কেও গ্রাহক দের অবগত করাচ্ছে। রিজার্ভ ব্যাংকের নোটিশে যে ৩ মাস ঋণ এর কিস্তি না দেওয়ার কথা উল্লিখিত আছে তার ফলে ঋণের মেয়াদ ও সুদের পরিমাণের উপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলি সম্পর্কেও বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে গ্রাহককে। ৩ মাস কিস্তি না দিলেও যে ঋণ-এর উপর সুদ লাগু হতে থাকবে, সেই কথাও বলে দেওয়া হচ্ছে।  

এ ছাড়া করোনা ভাইরাস-এর মোকাবিলা করার জন্যে কীভাবে সরকারি সিদ্ধান্ত মেনে চলাফেরা করতে হবে ও স্বাস্থ্য সচেতন থাকতে হবে সে সম্পর্কে গ্রাহকদের বোঝানো হচ্ছে। আর ঋণ এর কিস্তি ৩ মাস পিছিয়ে দিতে চাইলে সেই সংক্রান্ত এপ্লিকেশন করার কথাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। এতে লাভবান হচ্ছেন গ্রাহকরা।

RELATED Articles

Leave a Comment