সোনা কিনুন ঘরে বসেই! নয়া সুযোগ আনল সেনকো গোল্ড

আর দিন দুই পরেই অক্ষয় তৃতীয়া। বাঙালি হিন্দুদের কাছে এই তিথির গুরুত্ব অপরিসীম। এদিন সকলেই নারায়ণ এবং মা লক্ষ্মীকে পুজো করেন।

এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিয়ে ঘরে কিছু কিনে আনা মানে তা শুভ লক্ষণ বলে গণ্য করা হয়। বিশেষ করে এই দিন বাঙালি হিন্দুরা সোনা এবং রূপো কিনে থাকেন।

তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে কোনোভাবেই গয়না বাইরে কিনতে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু অল্প একটু হলেও বাঙালির মন চাইছে সোনাদানা কিনতে তাই তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে সেনকো গোল্ড।তারা এবার অনলাইনেই গয়না কেনার সুযোগ নিয়ে এল। তার জন্য আপনাকে লগ ইন করতে হবে http://www.sencogoldanddiamonds.com এ।

এছাড়াও আকর্ষণীয় ফ্লেক্সি গোল্ড রেটের সুবিধা নিতে সোনার অগ্রিম অনলাইন বুকিং করুন। গয়না পরে দেখার জন্য রয়েছে অনলাইন ভার্চুয়াল ট্রায়াল রুম। কেনা গয়না আপনার বাড়িতে ডেলিভারি করার ব্যবস্থাও রয়েছে।

অক্ষয় তৃতীয়া  এবং ঈদ  এই বছরে একই দিনে একই সাথে উদযাপিত হবে তাই মজা আরও দ্বিগুণ হয়ে উঠবে বাঙালির কাছে। তাই সেনকো গোল্ড এবং ডায়মন্ডস তার গ্রাহকদের বাড়ির সুরক্ষিত পরিবেশে বসেই  গয়না কিনে এই শুভ অনুষ্ঠানগুলি উদযাপন করতে উৎসাহিত করছে।

শুভঙ্কর সেন, সিইও, সেনকো গোল্ড এবং ডায়মন্ডস জানালেন, “আমরা অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে  প্রতি গ্রাম সোনার উপর  ২০০ টাকা ছাড় এবং হীরা গহনার তৈরির মজুরিতে ১০০% ছাড় দিচ্ছি। অগ্রিম বুকিংয়ের পর কেনার দিন সোনার দাম কমলে, কম দাম দেওয়ার সুবিধা  আমরা ক্রেতাদের দিচ্ছি। আমাদের ওয়েবসাইট http://www.sencogoldanddiamonds.com এ গিয়ে গহনা এবং সোনার কয়েন, বার  কিনতে পারেন। সরকারি নির্দেশনা মোতাবেক পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যে দুপুর ১২ তা থেকে  বিকেল ৩ টা  পর্যন্ত দোকানগুলি খোলা রয়েছে। ভিডিও কলিং সুবিধার মাধ্যমে শপিং, ই-ক্যাটালগগুলির মাধ্যমে গহনা পছন্দ করা , ভার্চুয়াল ট্রায়াল রুমের সুবিধা  এবং হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।”

RELATED Articles