‘বন্ধু আছি’! করোনা আক্রান্তদের পাশে অনীক, করোনা রোগীদের দু’বেলা বিনামূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেবেন গায়ক

এবার করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন গায়ক অনীক ধর। করোনা পরিস্থিতিতে চারিদিক বিপর্যস্ত। এই অবস্থায় দেখা যাচ্ছে কোনও বাড়িতে সকলেই করোনা পজিটিভ বা এমনও কেউ রয়েছেন যিনি বারতে একা থাকেন ও করোনায় আক্রান্ত। রান্না করে দেওয়ার মতো কেউ নেই।

এই সমস্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন অনীক। আজ, বুধবার থেকে এইএমপিএল ও ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে পুষ্টিকর খাবার পাঠানোর দায়িত্ব নিলেন গায়ক অনীক ধর।

আরও পড়ুন- অভিনব উদ্যোগ! বিয়ের জন্য জমানো টাকা দান করোনা রোগীদের জন্য, পোশাক ধার করে বিয়ে সারলেন তারকা দম্পতি

জানা গিয়েছে, প্রথমে ১৫ জন করোনা রোগীকে খাবার সরবরাহ দিয়ে শুরু হবে এই প্রচেষ্টা। আপাতত দক্ষিণ কলকাতার মানুষরাই এই পরিষেবা পাবেন। গড়িয়া থেকে পার্ক সার্কাস ও টালিগঞ্জ থেকে ভবানীপুর, এই এলাকার মধ্যেই যাবে খাবার। রোগীকে ২৪ ঘণ্টা আগে যোগাযোগ করতে হবে। এবং দিতে হবে করোনা পজিটিভ রিপোর্ট ও আধার কার্ড। হেল্পলাইন নম্বর ৯৩৩০৩৬৬৫৪০-তে যোগাযোগের মাধ্যমে রোগীরা খাবার অর্ডার করবেন। অনীকের এই উদ্যোগের নাম ‘বন্ধু আছি’। সাফল্য পেলে উদ্যোগ পরবর্তীকালে আরও খাবার সরবরাহের লক্ষ্য বাড়াবেন বলে জানান তিনি।

‘বন্ধু আছি’র পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনীক লিখেছেন, “এই খারাপ সময়ে আমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। ১৫ জন কোভিড রোগীকে দু’ বেলা স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়া হবে। স্টার্ন মেট্রোপলিটন ক্লাব ও AEMPL-কে অনেক ধন্যবাদ আমার এই উদ্যোগে পাশে থাকার জন্য। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা চাই তাঁদের জন্য কিছু করতে, যাঁদের এটা খুব দরকার। এই পরিষেবা পেতে ফোন করুন ৯৩৩০৩ ৬৬৫৪০ নম্বরে, অন্তত ২৪ ঘণ্টা আগে। আপনার কোভিড রিপোর্ট হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না”।

 

View this post on Instagram

 

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

আরও পড়ুন- গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে যশ, ক্যামেরার পিছনে নুসরত! জল্পনা উস্কে নির্বাচন সেরেই পাহাড়ে দুই ‘বন্ধু’?

বলে রাখি, ইতিমধ্যেই করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা-সাংসদ দেব। গতকাল, মঙ্গলবার, দেব ঘোষণা করেন যে তাঁর রেস্তোরাঁ ‘টলি টেলস’ থেকে প্রত্যেকদিন ৫০ জন করোনা রোগীকে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন তিনি। এবার এই উদ্যোগে সামিল হলেন অনীকও।

RELATED Articles