ফিরল করমণ্ডলের স্মৃতি! ফের বড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে গেল সুপারফাস্ট এক্সপ্রেসের চারটি কোচ

এখনও সকলের মনে দগদগে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি। সেই দুর্ঘটনার কত মানুষ যে প্রাণ হারিয়েছিলেন, এর ইয়ত্তা নেই। সেই স্মৃতি না মুছতেই ফের এক ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল সুপারফাস্ট এক্সপ্রেসের চারটি বগি। দ্রুত উদ্ধারকার্য শুরু করে উদ্ধারকারী দল।

গতকাল, রবিবার রাতে ট্রেন দুর্ঘটনা ঘটে রাজস্থানের আজমেঢ়ে। রাত ১ টায় লাইনচ্যুত হয় এক সুপারফাস্ট এক্সপ্রেস। আজমেঢ়ের মাদার রেলস্টেশনের কাছে ঘটে দুর্ঘটনাটি। যাত্রীরা জানিয়েছেন, রবিবার রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। স্বাভাবিকভাবেই সেই সময় ঘুমোচ্ছিলেন যাত্রীরা। আচমকা প্রবল ঝাঁকুনি এবং শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের।

ঘটনাটি জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ, জিআরপি, ADRM। লাইনচ্যুত কোচগুলি ও ইঞ্জিনটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, সবরমতি-আগ্রা সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিন ও চারটি কোচ মাদার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। বগি লাইনচ্যুত হলেও হতাহতের কোন খবর নেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দলের সদস্যরা।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি, একাধিক যাত্রীর আহত হওয়ার আশঙ্কা। একাধিক ট্রেন যাত্রী আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। বেশ কয়েকজন যাত্রীর সামান্য চোট লেগেছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আজমেঢ় স্টেশনে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ট্রেন দুর্ঘটনা ঘটে ঝাড়খণ্ডের জামতাড়ায়। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুই জনের। রেলের আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝে ট্রেন দুর্ঘটনাটি ঘটে। লোকাল ট্রেনের ধাক্কায় দুজন যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটার সময় আসানসোল-ঝাঝা লোকাল ট্রেনের ধাক্কা দুজনের মৃত্যু হয়।

গত বছর অক্টোবর মাসে বিশাখাপত্তনমে ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয় অন্তর ১৩ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেন।

RELATED Articles