আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ভারতে নামার প্রাক্কালে মাঝআকাশ থেকেই হিন্দিতে ট্যুইট করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্যুইটে তিনি লিখেছেন, ‘আমরা ভারতে আসার জন্য মুখিয়ে আছি। অধীর আগ্রহে অপেক্ষা করছি কতক্ষণে ভারতের মাটিতে পা দেবো। আমরা রাস্তাতেই আছি, আর কয়েক মুহূর্ত পরেই সকলের সঙ্গে দেখা হবে।’ একইভাবে পাল্টা ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা, ‘ভারত আপনার অপেক্ষায় রয়েছে। আপনার সফর নিঃসন্দেহে আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে। খুব শিগগিরই আহমেদাবাদে দেখা হচ্ছে।’ এরপরেই মোদি আবারও ট্যুইট-এ লেখেন যে ‘অতিথি দেব ভব’।
हम भारत आने के लिए तत्पर हैं । हम रास्ते में हैँ, कुछ ही घंटों में हम सबसे मिलेंगे!
— Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020
ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আহমেদাবাদ পৌঁছেও গিয়েছেন নরেন্দ্র মোদি। সেখান থেকে তাঁরা প্রথমে যাবেন সবরমতী আশ্রম। তারপর মোতেরা স্টেডিয়াম। এরপর বিকেলে আগরা যাবেন তিনি।





