অবৈধ নির্মাণের অভিযোগ তুলে প্রয়াগরাজ (Prayagraj) প্রশাসনকে একটি মসজিদ ভেঙে দেওয়ার দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। অভিযোগ উঠেছে প্রয়াগরাজের ঝাঁসি এলাকায় হাভেলিয়া নামে একটি গ্রামে তৈরি হচ্ছে এক মসজিদ। ওই মসজিদটির (Mosque) অবস্থান কুম্ভমেলা ‘ক্ষেত্র’-র সমুদ্রকূপ এলকায়। বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করে জানানো হয়েছে, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। একইসঙ্গে জেলা প্রশাসনকে তারা জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে নির্মীয়মান মসজিদটি ভেঙে না ফেললে বৃহত্তর আন্দোলন করা হবে।
সংগঠনের মুখপাত্র অশ্বিনী মিশ্র (Aswini Mishra) গণমাধ্যমকে (Media) এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, প্রয়াগরাজ জেলার অতিরিক্ত জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দিয়েছেন ভিএইচপির কাশী পন্থের স্বেচ্ছাসেবকরা। ‘কুম্ভমেলা ক্ষেত্রে’ অবৈধভাবে ওই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। বেশকিছু অপরিচিত লোক এলাকার সম্প্রীতি নষ্ট করতে ওই মসজিদটি নির্মাণ শুরু করেছে। পুলিস গোটা ব্যাপারটাই জানে। তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না।





