জ্ঞানবাপী মসজিদে ফের মিলল শিবলিঙ্গ, একাধিক ত্রিশুল, ফাঁস হওয়া ভিডিও দেখে হতবাক সকলে, ফের বাড়ল বিতর্ক

কিছুদিন আগেই জ্ঞানবাপী মসজিদ থেকে মিলেছিল শিবলিঙ্গ। সেই নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়, সেই বিতর্কের রেশ এখনও কাটে নি। আর এরই মধ্যে ফাঁস হয়ে গেল জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার একটি ভিডিও। যা নতুন করে বিতর্কে ফের উস্কে দিয়েছে। আদালতের কমিশনারের দাবী, এই ভিডিওতে শিবলিঙ্গের মতো আকৃতির নানান চিহ্ন মিলেছে।

সমীক্ষার এই রিপোর্ট অনুযায়ী, মসজিদের তিনটি গম্বুজের নীচে ত্রিশুলের আকৃতির মতো কিছু পাওয়া গিয়েছে। মসজিদের দেওয়ালেও প্রায় এক ডজন খোদাই করা ত্রিশুল দেখা গিয়েছে। এছাড়াও মিলেছে ফুলের চিহ্নও।

এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্পোরেশনের কর্মীরা মসজিদের একটি শৌচাগার থেকে জল বের করে ফেলেছেন। সেখান থেকে সমস্ত জল বের করার পরই সেখান থেকে বেরিয়ে আসে কালো পাথরে তৈরি শিবলিঙ্গের মতো একটি মূর্তি।

আদালতের কমিশনার জানান যে এই শিবলিঙ্গটির উচ্চতা ২.৫ ফুট এবং ব্যাস ৪ ফুট। মসজিদে পুরোনো পাথরের তৈরি তিনটি স্তম্ভও মিলেছে যার উপর সনাতন হিন্দু ধর্মের একাধিক চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মসজিদের পূর্ব এবং পশ্চিম দিকের দেওয়ালের নানান জায়গায় এমন নানান চিহ্ন রয়েছে। তবে খবর ২৪৭-এর তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

https://twitter.com/ShivKum60592848/status/1531324365010108417?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1531324365010108417%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fgyanvapi-masjid-viral-video-shivling-found-kb%2F

এই ভিডিও ফাঁস হতেই হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বলেন, “ভগবানই জানেন আদালত কমিশনের কার্যক্রমের ভিডিও কীভাবে ফাঁস হতে পারে। এটি মোটেই উচিত কাজ নয়। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি দেখে আমি হতবাক। বাদী পক্ষের কয়েকজন মহিলা সমীক্ষার ছবি ও ভিডিও তুলেছিলেন। সেখান থেকেই সম্ভবত ছড়িয়েছে বিষয়টি”।

অন্যদিকে, ফাঁস হওয়া এই ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছেন মুসলিম পক্ষের আইনজীবী অভয়নাথ যাদবও। তাঁর কথায়, “এভাবে ভিডিও ফাঁস হওয়া দুর্ভাগ্যজনক। এটি আদালতে বিচারাধীন”। তিনি এও জানান যে আজ আদালতে এই বিষয় নিয়ে আপত্তি জানানো হবে।

RELATED Articles

Leave a Comment