করোনা মোকাবিলায় কেন্দ্রকে পরামর্শ দিতে চান? ‘মন কি বাত’ জানান সরাসরি প্রধানমন্ত্রীকে!

করোনা মোকাবিলা নিয়ে দেশবাসীর ভাবনাচিন্তা কী? জানতে চেয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী!
আগামী ২৮শে জুনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে আপনাকে সেই সুযোগ‌ই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার করা এক ট‍্যুইটবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘চলতি মাসের ২৮ তারিখ মন কি বাত হবে। যদিও এখনও দু’সপ্তাহ দেরি আছে, (তাও) দয়া করে বিভিন্ন চিন্তাভাবনা এবং পরামর্শ পাঠাতে থাকুন। যা আমায় সর্বাধিক সংখ্যক মন্তব্য এবং ফোন কল দেখতে সাহায্য করবে। আমি নিশ্চিত আপনাদের অনেক কিছু বলার আছে, করোনাভাইরাস মোকাবিলা নিয়ে এবং তার সঙ্গে আরও বিষয় নিয়ে।’

https://twitter.com/narendramodi/status/1272007820439764992

কীভাবে সেই বার্তা বা পরামর্শ পাঠাতে হবে, তাও জানিয়ে দিয়েছেন তিনি। ১৮০০-১১-৭৮০০ নম্বরে ফোন করে নিজেদের বার্তা রেকর্ড করা যাবে। আগামী ২৪ জুন পর্যন্ত সেই সুযোগ মিলবে। এছাড়াও নমো অ্যাপ এবং মাই গভ ওপেন ফোরামে গিয়েও নিজেদের মত জানানোর আর্জি জানিয়েছেন। মোদী বলেন, ‘আপনাদের চিন্তাধারা বরাবরই মন কি বাতের শক্তি। যা এটিকে প্রাণবন্ত প্ল্যাটফর্ম করে তুলেছে এবং ১৩০ কোটি ভারতবাসীর শক্তি তুলে ধরেছে।’

https://twitter.com/narendramodi/status/1272007967433347072

গত মাসের ‘মন কি বাত’-এ মোদী আর্জি জানিয়েছিলেন, লকডাউন শিথিল হলেও করোনা যুদ্ধে যেন কোনওরকমভাবে রাশ আলগা না করা হয়। সেজন্য সামাজিক দূরত্বের বিধি মেনে চলা, মাস্ক পরার মতো বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন। কিন্তু তারপরও যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে সুরক্ষা বিধির তোয়াক্কা করা হয়নি, তা নিয়ে আগামী ২৮ জুন মোদী কিছু বলবেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। পাশাপাশি আনলক ১-এর পর যেভাবে করোনার প্রকোপ বাড়ছে, তা নিয়েও মোদী কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন দেশবাসী।

RELATED Articles

Leave a Comment