৮ই জুন থেকে রাজ্যে খুলেছে নানা ধর্মীয় স্থান। দক্ষিণেশ্বর মন্দিরও ইতিমধ্যেই খুলে গেছে। তবে সোমবার থেকে বেলুড় মঠ খোলার কথা থাকলেও তা খোলা হবে কিনা তা জানা যাচ্ছে না। কারণ হিসেবে জানা গেছে, শনিবার সেখানে এক সন্ন্যাসী করোনা সংক্রামিত হয়েছেন। সঞ্জীব মহারাজ নামে ওই ৭৮ বর্ষীয় সন্ন্যাসী এখন পিয়ারলেস হাসপাতালে চিকিৎসারত আছেন।
মঠের তরফে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সঞ্জীব মহারাজ। তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। প্রথমে মঠেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু সম্প্রতি তাঁর অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার করোনা পরীক্ষার রিপোর্ট এলে তাতে করোনার প্রমান পাওয়া যায়। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ-এর তরফে জানা গেছে। আপাতত তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে।
সন্ন্যাসীর করোনা সংক্রামিত হওয়ার পর সোমবার থেকে বেলুড়মঠ খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মঠ চত্বরকে কনটেনমেন্ট জোন করার সম্ভাবনা তৈরি হয়েছে। তা যদি হয় তবে আগামী ১৪ দিনে মঠ খোলার কোনো সম্ভাবনা নেই।





