ধোনির অবসর ঘোষণার পর একই পথে হাঁটলেন আরেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। শনিবার রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ইন্সাটাগ্রামে চেন্নাই দলের সতীর্থদের সঙ্গে একটি ছবি দিয়ে রায়না লিখেছেন, “আমিও মাহির সাথে এই যাত্রায় যোগ দিলাম। ধন্যবাদ। জয় হিন্দ।” বেশ কয়েকবার ভারতীয় দল চাপে থাকাকালীন রক্ষক হয়েছেন সুরেশ রায়না। তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে জয়ের মুখ দেখেছে ভারত।





