আজ সকালে লাদাখে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দু’দিনের লাদাখ সফর বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। লাদাখে তার সামনে সামরিক মহড়া উপস্থাপনা করে ভারতীয় পার্বত্য সেনাবাহিনী। রোমহর্ষক সেই মহড়া দেখে বিস্মিত ভারতবাসী। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হারকিউলিস বিমানের দরজা খুলে একে একে ঝাঁপ দিচ্ছেন ভারতীয় সেনার ১৪ জন প্যারাট্রুপার আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন নিজেরাই। দেখুন ভিডিও।
https://twitter.com/majorgauravarya/status/1284094124447039488?s=20
শুক্রবার সকালেই লেহ’তে অবতরণ করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখান থেকে সোজা গালওয়ান উপত্যকা থেকে মোটামুটি ২০০ কিলোমিটার দূরে স্ট্যাকনা ফরওয়ার্ড পোস্টে যান। সেখানেই জওয়ানদের প্যারা ড্রপিং এবং অস্ত্র নিশানার মহড়া দেখেন তিনি। সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
https://twitter.com/SriSubodhKmr/status/1284082429959892994?s=20
সামরিক মহড়া দেখার পর লুকুং পোস্টে যান প্রতিরক্ষামন্ত্রী। সেখানে জওয়ানদের সঙ্গে আলাপচারিতা সারেন। জাওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী শ্রীনগরের দিকে রওনা দিয়েছেন।






