করোনার আক্রমণ বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। যেমন বিশেষজ্ঞরা বলছেন AB ও B গ্রুপের রক্ত যাঁদের, তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। দি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (CSIR) একটি গবেষণাপত্রে এমনটাই জানানো হয়েছে।
সেই সঙ্গে ই সিএসআইআর-এর গবেষণা পত্রে জানানো হয়েছে o ব্লাড গ্রুপের রক্তে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। 0 গ্রুপের রক্ত যাঁদের, তাঁরা এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেও মৃদু উপসর্গ থাকবে বলে জানিয়েছেন গবেষকরা।
আরও পড়ুন- করোনা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের! এবার সমস্ত হাসপাতালেই ‘র্যাট’ পদ্ধতিতে হবে করোনা পরীক্ষা
এই সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে উক্ত বিষয়ের ওপর সারা দেশে সেরো সার্ভে করেছে সিএসআইআর । গোটা দেশজুড়ে মোট ১০ হাজারেরও বেশি করোনা আক্রান্তের নমুনা এর জন্য সংগ্রহ করা হয়।
সিএসআইআর-এর তরফ থেকে জানানো হয়েছে এই গবেষণায় যুক্ত ছিলেন ১৪০ জন চিকিৎসক। গবেষণায় দেখা যায়, করোনায় আক্রান্তদের বেশিরভাগই AB গ্রুপের রক্ত। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে B গ্রুপের রক্ত আছে এমন ব্যক্তিরা।
আরও পড়ুন- ফের মানবিক সোনু! করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ফ্রান্স থেকে অক্সিজেন প্লান্ট আনছেন অভিনেতা
অন্যদিকে দেখা যায় 0 গ্রুপের করোনা আক্রান্তদের সংখ্যা সবচেয়ে কম।
তবে এখানেই শেষ নয়। রক্তের গ্রুপ ছাড়াও খাওয়া-দাওয়ার উপরেও নির্ভর করে করোনার সংক্রমণ। যেমন সিএসআইআর- এর গবেষণাপত্র বলছে, যাঁরা নিরামিষ খান, তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
বিজ্ঞানগত ভাবে ও এই যুক্তি যথেষ্টই গ্রাহ্য। যাঁরা নিরামিষাশী হন তাঁরা নিয়মিত শাক-সবজি, ফল, দুধ খান। তাঁদের ভিটামিন গ্রহণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ফলে, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি।





