নৃশংসতা! পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে ন’গ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটাল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন, ভাইরাল ভিডিও

আজকের দিনে মহিলারা যখন মহাকাশে পাড়ি দিচ্ছেন, কেন্দ্র সরকার যখন মহিলাদের ক্ষমতায়নের জন্য একাধিক প্রকল্প আনছেন, সেই সময় দাঁড়িয়ে এক মহিলার উপর চরম নির্যাতনের ছবি সামনে এল। এক আদিবাসী মহিলাকে ন’গ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অমানবিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

পুলিশ সূত্রে খবর, রাজস্থানের প্রতাপগঢ়ের বাসিন্দা এক ২১ বছর বয়সি আদিবাসী মহিলাকে মারধর করে, ন’গ্ন করে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, অন্য এক পুরুষের সঙ্গে বিবাহ-বহির্ভুত সম্পর্ক থাকার অভিযোগেই ওই মহিলাকে এভাবে নির্যাতন করা হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক জানান, এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় রাজস্থানের ডিরেক্টর জেনারেল উমেশ মিশ্র জানান, ওই তরুণী বিবাহের পরও অন্য এক ব্যক্তির সঙ্গে থাকছিলেন। সেকথা জানতে পেরে তরুণীর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে অপহরণ করে নিজেদের গ্রামে নিয়ে আসে। সেখানে তাঁকে মারধর করে বি’ব’স্ত্র করে রাস্তায় হাঁটায় তারা। নৃশংস এই ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের ছ’টি দল তৈরি করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা গিয়েছে। দ্রুত বাকিদের গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে।

ঘটনার নিন্দায় রাজস্থানের মুখ্যমন্ত্রী

এই ঘটনার তীব্র নিন্দা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি টুইটারে লেখেন, “প্রতাপগড় জেলায় মহিলাকে বি’ব’স্ত্র করে ঘোরানো হয়েছে। ওর শ্বশুরবাড়ির লোকজন এই কাণ্ড ঘটিয়েছে। ডিজিপিকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে। সভ্য সমাজে এমন অপরাধের কোনও স্থান নেই”।

https://twitter.com/ashokgehlot51/status/1697670018132218327?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1697670018132218327%7Ctwgr%5E9fecc65d6aa0c7cd4c8f821f5d3c6a66e892f009%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Frajasthan-man-allegedly-parades-wife-naked-3-arrested%2F

কংগ্রেস শাসিত রাজ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সভাপতি জে.পি নাড্ডা। তাঁর কথায়, গেহলটের রাজ্যে মহিলাদের সুরক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষিত। রাজস্থানবাসীর এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন তিনি। এই ঘটনায় রাহুল গান্ধীর কাছে জবাব তলব করে রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবী জানিয়েছেন বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত।

RELATED Articles