ভারত সেরা! সমীক্ষায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর শিরোপা উঠলো যোগী আদিত্যনাথ-এর মাথায়

দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কার্ভি ইনসাইটস-এর কে দেশের সেরা মুখ্যমন্ত্রী? সমীক্ষায় এই ফল বেরিয়েছে।

প্রসঙ্গত উক্ত সমীক্ষায় দেশের আলাদা আলাদা রাজ্যে সেখানকার সরকারের শাসনের  সঙ্গে সঙ্গে বেস্ট পার্ফমিং চীফ মিনিস্টার কে সেটা জানতে প্রশ্ন করা হয়। এই প্রশ্নেই দেশের জনতা জানিয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ‌ই ভারতবর্ষে সবচেয়ে বেশি জনপ্রিয়।

এই সমীক্ষায় সর্বাধিক ২৫ শতাংশ মানুষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভোট দেন আর তাঁরা জানান যে, ভারতবর্ষে যোগী আদিত্যনাথ‌ই সবথেকে ভালো কাজ করছেন। এই এক‌ই প্রশ্ন যখন ২০২০ এর আগস্টে করা হয়েছিল, তখন ওঁকে ২৪ শতাংশ মানুষ পছন্দ করতেন। এরথেকে এটাই প্রমানিত হয় যে, যোগী নিজের কাজ নিয়ে বেশ জনপ্রিয়।

উক্ত সমীক্ষায় দেশের দ্বিতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় বেস্ট পার্ফমেন্সিং চীফ মিনিস্টার হয়েছেন। তৃতীয় নম্বরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তিনি ৮ শতাংশ ভোট পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ২০২০ এর আগস্টের তুলনায় ১ শতাংশ কমেছে।

বিহারে লাগাতার তৃতীয়বায় ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী নিতিশ কুমারেরও জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। যদিও এরপরেও তিনি বেস্ট পার্ফমেন্সিং মুখ্যমন্ত্রীদের তালিকায় চতুর্থ স্থানে আছেন। নিতিশ কুমারের পক্ষে ৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। নিতিশ কুমারের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিরও জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তিনি তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছেন। ৬ নম্বর স্থান পেয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

 

RELATED Articles