নজির গড়ছে ভারত! টিকার জন্য ভারতের দিকে তাকিয়ে বিশ্বের তাবড় তাবড় দেশ, চলছে টিকা কিনতে চাওয়ার আবেদন

ইতিমধ্যেই বাংলাদেশ, ভুটান, নেপাল ও মালদ্বীপকে উপহারস্বরূপ করোনার টিকা পাঠিয়েছিল ভারত। এখন সেই টিকাই কিনতে চাইছে বিশ্বের বেশীরভাগ দেশই। এই দেশগুলির মধ্যে রয়েছে সিসিলি, থাইল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মরিশাস। প্রায় সবকটি প্রতিবেশী দেশগুলি থেকেই এই টিকা কিনতে চাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ভারতের থেকে টিকা কিনতে চাওয়ার কথা ঘোষণা করেছে। শুক্রবারই ২০ লক্ষ টিকার ডোজ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখি, ব্রাজিল প্রথমে চীনের তৈরি টিকা নিয়েছিল। কিন্তু সেই টিকা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এরপরই ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে ব্রাজিল।

এছাড়াও, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইল্যান্ডও ভারতের তৈরি টিকার কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। ইতিমধ্যেই মাস্ক, পিপিই কিট, টেস্টিং কিট, ভেন্টিলেটর-সহ আরও নানান জিনিস বিভিন্ন দেশে রফতানি করেছে ভারত। এখন আবার সেই ভারতের দিকেই তাকিয়ে বিশ্বের নানান দেশ। ১২ মিলিয়ন ডোজ চেয়েছে নেপাল। ভুটান চেয়েছে ১ মিলিয়ন টিকা ও বাংলাদেশের আবেদন ৩০ মিলিয়ন করোনা টিকার।

প্রসঙ্গত, গত ১৬ই জানুয়ারি ভারতে শুরু হয়েছে টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ শুরু হওয়ার সাতদিনের মধ্যে বিশ্বের নানান দেশে ভারতীয় টিকার চাহিদা পড়ে গেল। টিকাকরণের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মানবতার স্বার্থে দেশে তৈরি করোনার টিকা প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলিকে সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ ভারত।

RELATED Articles