মহান পদক্ষেপ যোগী আদিত্যনাথের! প্রতিশ্রুতি মতোই ৬৩টি হিন্দু উদ্বাস্তু পরিবারকে দান করলেন জমি-বাড়ির কাগজ

সম্প্রতিই বিধানসভা নির্বাচনে একচ্ছত্র জয় ছিনিয়ে নিয়ে উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় তিনি রাজ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছিলেন। এর জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছেন তিনি। তবে এবার যোগীজি যা করলেন, তা সত্যিই প্রশংসনীয়।

অতীতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া হিন্দু পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “আমাদের সরকার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু সমস্ত হিন্দু পরিবারদের বসবাস করার জন্য জমি প্রদান করবে”। অতীতে দেওয়া প্রতিশ্রুতি মতোই এদিন ৬৩টি বাঙালি হিন্দু উদ্বাস্তু পরিবারের হাতে আবাসিক এবং কৃষি জমির সরকারি কাগজপত্র তুলে দেন যোগী আদিত্যনাথ।

বাংলাদেশ বা পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে অনেক উদ্বাস্তু পরিবারই আশ্রয় নেয় লখনউতে। এর জেরে থাকার জায়গা নিয়ে সমস্যার মুখে পড়ে তারা। সেই সকল উদ্বাস্তু পরিবারগুলিকেই এবার যোগী আদিত্যনাথ ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ অন্তর্গত বাড়ি তৈরি করার জন্য চিঠি প্রদান করেন। এছাড়াও, আবাসিক ও কৃষিযোগ্য জমির সরকারি কাগজপত্রও দান করেন।

এদিন যোগী আদিত্যনাথ জানান, “উত্তরপ্রদেশে এবার থেকে জবরদখল করা সমস্ত সরকারি জমি মুক্ত করা হবে। এবং তা এই সকল উদ্বাস্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমরা উদ্ধার করা সেই সকল জমি গুলি নিয়ে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করব এবং পরবর্তীতে স্কুল থেকে শিল্প এবং অন্যান্য ব্যবসার কাজে লাগানো হবে এই ল্যান্ড ব্যাঙ্ক”।

শুধু তাই-ই নয়, যোগী আদিত্যনাথ এই আশ্বাসও দেন যে এই সকল হিন্দু উদ্বাস্তু পরিবারগুলিকে উদ্ধার করা জমিতে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।

RELATED Articles