সরকারি চাকরিওয়ালা পাত্র পেয়েই ‘ব্রেক আপ’, প্রেমে ধোঁকা খেয়ে প্রেমিকাকে দু’টুকরো করে ফেলল প্রেমিক

দীর্ঘদিনের সম্পর্ক তাদের। বিয়ে করারও পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎই কেমন যেন সব বদলে গেল। ক্রমেই দূরত্ব বাড়াতে থাকেন প্রেমিকা। প্রেমিক জানতে পারেন, অন্য একজনের সঙ্গে বিয়ে করছেন তাঁর প্রেমিকা। প্রেমে এমন ধোঁকা সহ্য করতে পারেন নি তিনি। এর ফলে নিয়ে নিলেন এক চরম পদক্ষেপ।   

কী ঘটেছিল গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নির্মল জেলায়। সেখানেই আলেক্ষ্য নামের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জুকান্তি শ্রীকান্ত নামের এক যুবকের। বেশ দীর্ঘদিনের সম্পর্কই ছিল তাদের মধ্যে। তারা ঠিকও করেছিলেন যে বিয়ে করবেন। কিন্তু হঠাৎই যুবতীর হাবভাব বদলে যেতে থাকে। প্রেমিককে এড়িয়ে চলতে শুরু করে তিনি।

প্রথম প্রথম সেভাবে কিছু মনে না হলেও পরের দিকে বিষয়গুলো বাড়তে থাকায় প্রেমিকের মনে সন্দেহ শুরু হয়। প্রেমিকাকে এই নিয়ে প্রশ্ন করেন ওই যুবক। তখন যুবতী জানান যে তাঁর বাড়ি থেকে অন্যত্র তাঁর বিয়ে ঠিক করেছে। ছেলে সরকারি চাকুরে। আর তিনিও সেই বিয়েতে রাজি। শ্রীকান্তের সঙ্গে তিনি আর কোনও সম্পর্ক রাখতে চান না বলেই জানিয়ে দেন ওই যুবতী।   

একথা শুনেই মেজাজ হারায় অভিযুক্ত যুবক। ক্ষোভে ফুঁসতে থাকেন তিনি। প্রেমে এমন ধোঁকা সহ্য করতে পারেন নি শ্রীকান্ত। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ওই যুবতী বোনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই প্রেমিকার উপর হামলা করেন শ্রীকান্ত। যুবতীকে তিনি কুঠার দিয়ে আঘাত করেন। খু’ন করেন যুবতীকে। দিদিকে বাঁচাতে গিয়ে আহত হন আলেক্ষ্যর বোনও।  

এই হামলার পর থেকেই পলাতক ওই যুবক। তার বিরুদ্ধে খু’নের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের তল্লাশি করছে পুলিশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles