বান্ধবীকে খুশি করতে গিয়ে দুষ্কৃতীর ফাঁদে পা! নগ্ন ভিডিও ফাঁসের হুমকি দিয়ে আদায় ২২,০০০ টাকা।

বান্ধবীকে সন্তুষ্ট করতে গিয়ে এ কোন ফাঁদে জড়ালেন বছর ২৬ এর তরুণ! বান্ধবীকে দেখাতে গিয়ে তার নগ্ন ভিডিও পেয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। এরপর সেই ভিডিওর সাহায্যে শুরু হয় ব্ল্যাকমেল। তারা হুমকি দেয়, টাকা না দিলে ওই ভিডিও ফাঁস করে দেবে তারা। অতঃপর সম্মান বাঁচাতে ২২,০০০ টাকা দিতে বাধ্য হন ওই তরুণ।

এই ঘটনার পর পিটার (নাম পরিবর্তিত) নামে ওই তরুণ হোয়াইটফিল্ড থানার দ্বারস্থ হন। তিনি বলেন, গত মাসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেয়ের সঙ্গে তাঁর আলাপ হয়। মেয়েটি তার নাম জানিয়েছিল নিশা। সে নাকি কেরালার বাসিন্দা এবং বেঙ্গালুরুতে একটি কল সেন্টারে চাকরি করে। পিটার বেঙ্গালুরুতে পেয়িং গেস্ট হিসেবে থাকেন তাঁর রুমমেটের সাথে। কিন্তু বর্তমানে করোনার চলতে তাঁর রুমমেট নিজের বাড়ি চলে গেছেন।

এরই মধ্যে নিশার সাথে তাঁর সম্পর্ক বেশ ঘনিষ্ঠতার দিকেই এগোয়। তাঁর দাবি, নিশা তাকে বলেছিল, তার ‘বোল্ড এন্ড হট’ মানুষদের খুব পছন্দ। এমনকি ‘গরম গরম’ বিষয় নিয়ে ফোনে আলোচনা করতে সে পছন্দ করে। গত সপ্তাহে চ্যাটের সময় নিশা তাঁকে বলে, সে তাঁকে নগ্ন অবস্থায় দেখতে চায়। প্রথমে পিটার এতে রাজি হননি। তারপর নিশা একটা ফাঁদ পেতে বলে, পিটার জামা খুললে সেও জামা খুলে ফেলবে।

এরপর দাবি মেনে পিটার ভিডিও কল চলাকালীনই জামাকাপড় খুলে ফেলেন। কিন্তু নিশা তাঁর কথা রাখেনি। বরং একটু পরেই সে ফোন কেটে দেয়। তারপর থেকে তাঁর ফোন লাগাতার বন্ধ। এরপর রবিবার পিটার অচেনা একটি নম্বর থেকে ফোন পান। ফোনে এক ব্যক্তি বলে, তার কাছে তাঁর নগ্ন ভিডিও রয়েছে, তাই যদি সে তার কথা মেনে ৫০,০০০ টাকা না দেয় তবে ওই ভিডিও ইন্টারনেটে আপলোড হয়ে যাবে। এরপর আতঙ্কিত পিটার তার সাথে দরাদরি শুরু করেন। শেষমেষ পিটার অনলাইনে ২০,০০০ টাকা দিতে রাজি হন। কিন্তু সোমবার ফের তাঁকে ফোন করে আরও বেশি টাকা দাবি করা হয়। পিটার বুঝতে পারেন, তাঁকে এবার ব্ল্যাকমেল করা হচ্ছে, তাই এবার চুপ না থেকে পুলিশে যান তিনি।

RELATED Articles

Leave a Comment