আগস্টের শুরুতেই সুখবর গৃহস্থদের জন্য। ফের কমলো রান্নার গ্যাসের দাম৷ আজ বৃহস্পতিবার থেকেই ১৪.২ কেজি এর ভর্তুকিহীন প্রতি সিলিন্ডারে দাম কমলো ৬২.৫০ টাকা৷
১ আগস্ট মধ্যরাত থেকেই গ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে। ৬২.৫০ টাকা কমে এবারে গ্যাসের দাম কমে দাঁড়ালো ৬৩৭ টাকা থেকে ৫৭৪.৫০ পয়সা। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন সূত্রে খবর যে, আন্তর্জাতিক বাজারে লিকুইড এলপিজি এর দাম কমায় এভাবে হ্রায় পেয়েছে গ্যাসের সিলিন্ডারের দাম৷





