Bangladesh : “আপনারাই ওসমান হাদিকে হ*ত্যা করিয়েছেন” – ওসমান হাদির ভাইয়ের বিস্ফো*রক অভিযোগে নির্বাচনের পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা!

বাংলাদেশের রাজনীতিতে একবার আবার উত্তাপ দেখা দিয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায়। দেশব্যাপী আলোচনার কেন্দ্রে থাকা এই হত্যাকাণ্ড নিয়ে এখন প্রতিটি রাজনৈতিক মহল কৌতূহল ও চাঞ্চল্যের মধ্যে রয়েছে। ওসমান হাদির মৃত্যু শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি এখন নির্বাচন প্রক্রিয়া ও সরকারের প্রতি জনমতের প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে।

ঢাকার শাহবাগে জাতীয় মিউজিয়ামের সামনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘শহিদ শপথ’ অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক নেতার উপস্থিতি ছিল। কিন্তু আলোচনার প্রধান আকর্ষণ ছিলেন ওসমান হাদির ভাই ওমর হাদি। তিনি প্রথম থেকেই সরাসরি বললেন, “ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আপনারা রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন। এই দায় এড়ানো যাবে না।” তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল যে, শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, এটি এক রাজনৈতিক সঙ্কটেও রূপ নিতে পারে।

ওমর হাদি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত থাকতে পারে। তাঁর মতে, নির্বাচনের আগে সাধারণ মানুষকে ভয় দেখাতে ওসমান হাদিকে হত্যা করে নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়া Aহচ্ছে। “ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, সেই প্রস্তুতির অংশ হিসেবে ওসমান মাঠে নেমেছিলেন। কিন্তু হত্যা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে,” মন্তব্য করেন তিনি।

উল্লেখযোগ্য হলো, ওমর হাদি জাতিসাধারণকে সতর্কও করেছেন। তিনি বলেন, “যাঁরা দেশের ক্ষমতায় ছিলেন এবং রাষ্ট্রকে নিজের মনে করতেন, আজ তারা কেউ বাংলাদেশে নেই। যারা ওসমান হাদির বিচার এড়াতে চান, তাদেরও একদিন দেশ থেকে পালাতে হবে।” এই মন্তব্যে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে যে, হত্যাকাণ্ডের বিচার না হলে রাজনৈতিক অস্থিরতা চলতেই থাকবে

আরও পড়ুনঃ Viral video : ‘আপনি কীভাবে রোজগার করবেন দেখুন’— অভিভাবকের প্রশ্নে অধ্যক্ষের কুরুচিকর জবাব! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল!

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনীক চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, “ওসমান হাদির ভাই হয়তো ইউনূস প্রশাসনের সম্ভাব্য সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন।” বিষয়টি শুধু বাংলাদেশের রাজনৈতিক মহলে নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলেও নজর কেড়েছে। সাধারণ মানুষ এখন প্রশ্ন করছেন, আসলেই কি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে, নাকি এই হত্যাকাণ্ড নির্বাচনী প্রক্রিয়ায় এক বড় বাধা সৃষ্টি করবে?

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles