ফের একবার বুলেট ট্রেনের গতিতে নয়া রেকর্ড গড়তে চলেছে জাপান৷ বুলেট ট্রেন জাপানে নতুন কিছু নয়। হাই স্পিডের এই ট্রেন যাত্রার সময় অনেক কম করে দিয়ে কম সময়ে যাত্রীদের এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দিতে সক্ষম। এবারে সেই স্পিডকে আবারও বাড়িয়ে দেওয়ার কাজে নেমে পরলো জাপান৷






