বিজেপি মহিলা কর্মীদের মারধর৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আগামীকাল রাজ্যে ষষ্ঠ দফার ভোট। তার আগেই বিভিন্ন স্থান থেকেই উঠে আসছে উত্তেজনার খবর৷ আজ সকালেই খন্ডঘোষ থেকে মিলেছে তাজা বোমা। এবারে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

 

আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়৷ গড়বেতার ৩ নম্বর বক্লের করসায় ১৫৫ এবং ১৫৬ নং বুথে কয়েকজন বিজপি মহিলা কর্মী স্লিপ বিলি করতে গেলে বাঁধে বিপত্তি৷ সেই বিজপি মহিলা কর্মীরা অভিযোগ জানান যে, স্লিপ বিলি করতে যাওয়ার সময়ই তাদের গাড়ি আটকে ধরে কিছু তৃণমূল কর্মীরা৷ এরপর তাদের মধ্যে দুজন বিজপি মহিলা কর্মী গাড়ি আটানোর প্রতিবাদ করলে শুরু হয় মারধর।

Pubg Mobile Trigger

গাড়ি আটকানোর প্রতিবাদ করতেই সেই বিজপি মহিলা কর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠে সেই দুষ্কৃতিদের ওপর। গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধরও নাকী করা হয় সেই বিজপি মহিলা সমর্থকদের। এরপর তাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতিরা৷ এরপরই তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে৷ ভোটের আগের দিনই এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে সেই এলাকায়। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভোটের পূর্বেই এই পরিস্থিতি হলে কালকের পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে যথেষ্টই আতঙ্কিত গ্রামবাসীরা।

আরও অন্যান্য খবর