খিদে পেলেই তার খাদ্য ছিল সোনার গয়না, ঘড়ি এমনকি কয়েনও৷ শেষ অবধি অস্ত্রোপচার করে পেট থেকে বের করে নিয়ে আসা হলো সেই সমস্ত গয়না গাটি, ঘড়ি, কয়েনগুলো।
ঘটনাটি ঘটেছে রামপুরহাটে। গত দিন সাতেক আগে পেট ব্যাথা এবং বমি নিয়ে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মারগ্রাম কানাইপুরের বাসিন্দা তরুণী রুনি খাতুন। এক্স করে ডাক্তাররা তার পেটে সন্ধান পান ধাতব কিছু বস্তুর। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। অস্ত্রোপচার করেই সেই তরুণীর পেট থেকে ডাক্তাররা বের করে আনলেন গয়না, কানের, হাতের বালা, ঘড়ি, আংটি, এমনকি কয়েনও। যার মোট ওজন ১ কেজি ৬৮০ গ্রাম।
অস্ত্রোপচারের সেই তরুণীর পর সেই তরুণীর পরিবারের লোকেরা জানান যে, রুনি খাতুন মানসিক ভারসাম্যহীন। আর তাই খিদে পেলে হাতের সামনে থাকা নানান ধাতব জিনিস, গয়না, ঘড়ি, কয়েন ইত্যাদি আস্তই খেয়ে ফেলত সে। সেসমস্ত বস্তু পাকস্থলীতে আটকেই তার পেট ব্যাথা, বমি শুরু হয়।