প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ভাবনা রাজ্যের।

বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরেই অনশন করছেন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তাদের দাবী, দেশের অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের নতুন স্কেল মেনেই বেতন দিতে হবে৷ এই নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে বসলেও উঠে আসেনি রফাসূত্র। এরপর এই প্রসঙ্গে যথেষ্ট কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু অবশেষে রাজ্যের মনোভাব নরম হতে দেখা যাচ্ছে।

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে পাঠানো হয়েছে রাজ্যের অর্থ দফতরে। যদিও এই নিয়ে এখনই কেউ মুখ খুলতে নারাজ৷ সমস্ত দিক বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে রাজ্য।

 

এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৩০০/২৬০০ টাকা। তা বাড়িয়ে ৩৬০০ টাকা করার কথা ভাবা হচ্ছে। আর তা বাড়লে প্রাথমিকে বেতন কাঠামোরও পরিবর্তন হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ৫৪০০ থেকে ২৫২০০ টাকা। তখন তা বেড়ে দাঁড়াবে ৭১০০ টাকা থেকে ৩৭৬০০ টাকা। প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো এটি হলে রাজ্যের খরচা হবে অতিরিক্ত আরও ১ হাজার ১৭০ কোটি টাকা৷

তবে বিষয়টি এখনও বিবেচনাধীন৷ প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো বাড়ানোর কথা ভাবা হলেও সরকারি কর্মীদের ডিএ পে কমিশন বাকী৷ এমতাবস্থায় রাজ্যের যা আর্থিক অবস্থা তাতে সমস্তটা বিচার না করে এই বিষয়ে ভাবনা চিন্তা করলেও আপাতত সরকারি ভাবে পরছেনা শিলমোহর।

RELATED Articles

Leave a Comment