ঠান্ডার ছুটি! রাজ্যে বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিন ধরে রাজ্যের প্রতিটি জেলায় কনকনে ঠান্ডার দাপট টের পাওয়া যাচ্ছিল। তবে হঠাৎ করেই যেন শীতের ছন্দপতন ঘটেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের কারণে রাজ্যের দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে শীতের প্রকোপ বেশ কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। ২০ এবং ২১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, যা দক্ষিণবঙ্গে শীতের মেজাজ ফিকে করে দেবে।

weather update, ‬ ‪‎West Bengal, temperature, dropped, winter, Kolkatak

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। তবে ঠান্ডার প্রকোপ কমতে পারে, এবং এই সপ্তাহে জমাট শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রায় নেই।

কলকাতার তাপমাত্রা ও আবহাওয়া তিলোত্তমা কলকাতার আবহাওয়াতেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। শহরের তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রির উপরে উঠেছে। বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়বে, এবং শুক্র ও শনিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ এবং বৃষ্টির ফলে ঠান্ডার মেজাজ আরও কমবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: নৈহাটির বড়মা-র আশীর্বাদে দেব-যিশুরা, খাদান মুক্তির আগে জোরকদমে প্রচার!

ঠান্ডার কামব্যাক কবে? চলতি সপ্তাহে রাজ্যে জমাট শীতের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তর এখনও নিশ্চিত করে জানায়নি কবে থেকে শীতের প্রকোপ আবার বাড়বে। তবে আপাতত রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে শীতের দ্বিতীয় ইনিংসের জন্য।

RELATED Articles