ছানাদের খেতে আসছে ক্ষুধার্ত গোখরো, ঝাঁপিয়ে পড়ে মরণপণ লড়াই মা মুরগীর, ভাইরাল হল ভিডিও

মা ছাড়া পৃথিবী হয় না। মায়ের কোল সবচেয়ে নিরাপদ আশ্রয়।সে মানুষই হোক বা অন্য কোনো প্রাণী। এবার বাচ্চাদের জন্য গোখরোর বিরুদ্ধে এক মা মুরগীর লড়াইয়ের ভিডিও দেখে স্তম্ভিত নেটদুনিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মুরগীর ডেরায় ঢুকে পড়েছে একটি বিশাল গোখরো সাপ! সেই ডেরায় অনেকগুলি ছানা নিয়ে বসেছিল এক মা মুরগী! গোখরো মুরগীর ছানাদের আক্রমণ করতে এগোতে থাকে! সেই দেখে মা মুরগীটি ঝাঁপিয়ে পড়ে গোখরোর ওপর। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঠোকরের পর ঠোকর মারতে থাকে গোখরোকে। গোখরোও পাল্টা ছোবল দেবার চেষ্টা করে মুরগীকে। বারে বারে ছোবল এড়িয়ে গোখরোকেই কোণঠাসা করে ফেলে মুরগীটি। এই মরণপণ লড়াই দেখে শিউরে উঠেছেন মানুষ।

https://twitter.com/susantananda3/status/1263438132600549378?s=20

আরও পড়ুন – লেজ ধরে বিষধর গোখরোকে টেনে নিয়ে যাচ্ছেন বৃদ্ধা, ভিডিও দেখে চাঞ্চল্য নেটপাড়ায়

যেটুকু সময় মুরগীটি লড়ছিল সেটুকু সময় আসলে সে নিজের ছানাদের পালাবার সময় করে দিচ্ছিল। ছানারাও ততোধিক বুদ্ধিমান! এই সুযোগে সময়ের সদ্ব্যবহার করে একে একে ডেরা থেকে পালিয়ে যায় তারা। সব ছানা ডেরা থেকে না বেরিয়ে যাওয়া অবধি প্রাণপণ লড়াই চালিয়ে যায় মুরগীটি। সৌভাগ্যবশত জিতেও যায় সে!

ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ২৫ হাজার মানুষ। সবাই বলছেন, এটাই তো মায়ের প্রকৃতি। সে মানুষ মা হোক কি মুরগী।

আরও অন্যান্য খবর