অবিবাহিত যুগলদের এবার হোটেলে জায়গা দেওয়ার ব্যাপারে নিয়মে বদল করলো OYO। আর এবার থেকে নাকি ওয়োর হোটেল মানেই অবিবাহিত প্রেমিক-প্রেমিকারা আর চোখ বন্ধ করে বুকিং করতে পারবেন না। বরং এবার থেকে হোটেলে থাকতে হলে তাঁদের সম্পর্কের প্রমাণপত্র নাকি দাখিল করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এই নতুন বছরের শুরুতেই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ওয়ো। সম্প্রতি এই মর্মে একটি নয়া নির্দেশিকা চালু হয়েছে উত্তরপ্রদেশের মিরাট থেকে।
ওয়ো-র নতুন নিয়ম বলছে, এবার হোটেলে চেক-ইনের সময় কোনও যুগলকে জমা দিতে হবে সম্পর্কের ‘প্রমাণপত্র’। অনলাইনে ওয়ো-র কোনও হোটেল ‘বুক’ করার সময়ই দেখা যাবে অপশন। তাছাড়া, সামাজিক পরিচিতি, স্থানীয়দের দিয়ে প্রভাব খাটিয়েও এবার থেকে কোনও অবিবাহিত যুগল হোটেলে ‘চেক-ইন’ করতে না পারেন, তার জন্য অংশীদারের খেয়াল রাখতেও জানিয়ে দিল রীতেশ আগরওয়ালের সংস্থা। আর ইতিমধ্যে মিরাট থেকে নিয়ম চালু করে দিল ওয়ো। যা জানা যাচ্ছে, এই নিয়ম চালু হচ্ছে দেশের অন্যান্য জায়গাতেও।
তবে এটা ঠিক যে, এমন কোন নিয়ম নেই যে অবিবাহিত যুগলরা হোটেলে থাকতে পারবেন না। অথবা এর পরিপ্রেক্ষিতে কোনো নিষেধাজ্ঞা ভারতে নেই। কিন্তু বিভিন্ন সময়েই দেখা যায় যে, সামাজিক চাপ এবং খানিকটা আইনি জটিলতায় জড়াবেন না বলেই প্রেমিক-প্রেমিকাদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেন অনেক কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ‘রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত গো-মাংস ভক্ষক…’, ফের বিস্ফোরক অভিজিৎ! নাম না করে রনবীর কাপুরকে ধুয়ে দিলেন গায়ক
তবে ভারতে ওয়ো ছিল উল্টো। ২০১৩ সালের মে মাসে ‘ওয়ো রুমস’-এর প্রতিষ্ঠা কয়েক সময়ের মধ্যেই আকাশছোঁয়া সাফল্য অর্জন করে, আর তার জন্য হলো অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। তবে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সম্প্রতি নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়ার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত, মিরাট থেকে এমন আবেদন নাকি অনেক এসেছে। তা ছাড়া অন্যান্য শহর থেকেও আসছে আবেদন। সকলেই চাইছেন যে, এবার অবিবাহিত যুগলদের হোটেলে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা আনা হোক। আর এমন সমস্ত আবেদন খতিয়ে দেখার পরেই নাকি নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়ো।





