দীপিকা পাডুকোন ও রণবীর সিংহের (Ranveer Singh) সংসারে আসতে চলেছে নতুন অতিথি। সেকথা নিজেরাই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন। এই মুহূর্তে এই তারকা জুটি চুটিয়ে সংসার করতে ব্যস্ত। রণবীর সিং চোখে হারান দীপিকাকে। আর কয়েক মাসের মধ্যেই বাবা হতে চলেছেন রণবীর সিং। তবে এবার রণবীরের অজানা দিক তুলে ধরলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। এমনকি রণবীর সিংকে বেহায়া তকমা দিয়েছেন অভিনেত্রী। রণবীরকে নাকি প্রায়ই বিনা পোশাকে দেখতেন পরিণীতি।
‘লেডিস ভার্সেস রিকি বেহল’ দিয়েই বলিউডে অভিষেক পরিণীতির। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা দিয়েছিল রণবীর সিংকে (Ranveer Singh)। ফের কয়েক বছর পর ‘কিল দিল’ ছবিতে জুটি বাঁধেন তারা। সেই ছবির প্রচারে রণবীরের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়ে প্রশ্ন করা হয় পরিণীতিকে (Parineeti Chopra)। তখনই অভিনেত্রী জানিয়েছিলেন অচেনা রণবীরকে। অভিনেত্রী (Parineeti Chopra) জানান, ‘হ্যাপি বাড্ডে’ গানের শ্যুটে কাজ করার সময়ে একেবারে বিবস্ত্র হয়ে তার সামনে দাঁড়িয়েছিল রণবীর। অভিনেত্রী (Parineeti Chopra) বলেন, “একটি রোমান্টিক দৃশ্যের আগে মেকআপে ব্যস্ত ছিলাম। আচমকাই ঘুরে তাকিয়ে দেখি, বিনা পোশাকেই দাঁড়িয়ে আছে রণবীর! পরনে ট্রাউজার্স বা ওই জাতীয় কিছুই নেই! আমি খুবই আপত্তি করায় শেষমেশ পরল!”
রণবীর সিং-এর (Ranveer Singh) ভ্যানিটিতে ঢুকতেও অভিনেতার অনুমতির প্রয়োজন হতো। অভিনেত্রী জানান বিশ্রাম বা বাথরুমে রয়েছেন বলে নয় বেশিরভাগ সময়ই বিবস্ত্র হয়ে থাকেন রণবীর। তাই প্রয়োজন হতো অনুমতির। ভ্যানিটিতেও বিবস্ত্র অবস্থাতে থাকতেন অভিনেতা এমনই মত পরিণীতির (Parineeti Chopra)। অভিনেত্রীর কথায়, “মেকআপ ভ্যানে পোশাক না পরে থাকাটাই অভ্যাস রণবীরের। পরনের প্যান্ট যে কোনও সময় খুলেও ফেলতে পারে! ওর কিছু মনেই হবে না। কিন্তু উল্টোদিকের মানুষটা লজ্জায় পড়ে যাবে। আজ নয়, সেই ‘ব্যান্ড বাজা বরাত’ ছবির সময় থেকেই রণবীর এমন কাণ্ড করে!” ছবির শুটিং চলাকালীন মাঝেমধ্যেই এভাবেই পরিণীতির সামনে আসতেন রণবীর। তখন থেকেই অভিনেতাকে ‘বেহায়া’ ডাকেন পরিণীতি।
তবে সেসব এখন অতীত। দীপিকাকে নিয়ে সুখের সংসার তার। চলতি সপ্তাহে সোমবার ভোট দিতে এসে নজর কাড়েন বলিউডের তারকা জুটি রণবীর সিংহ ও দীপিকা পাডুকোন। এই তারকা জুটি ম্যাচিং করে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম প্যান্ট পড়ে এসেছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে দীপিকার বেবি বাম্প। রণবীর সিং (Ranveer Singh) যথেষ্ট যত্নশীল দীপিকার প্রতি। প্রেগনেন্সি অবস্থায় আরো আগলে রাখতে দেখা গেল দীপিকাকে। সেই সব ছবি দেখেই অভিনেত্রীর বেবি বাম্প, হাঁটাচলা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন।






