অনুপমের পিছুপিছু ঢাকায় পিয়া, সঙ্গে নিয়ে গেলেন নতুন বর পরমব্রতকেও, কোন ত্রিভুজ পাকছে ওপার বাংলায়?

তাদের বিচ্ছেদের পরেই দুজনের নতুন সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইতিমধ্যেই। প্রাক্তন কে নিয়ে কোন তিক্ততা নেই, প্রাক্তন ঘর বেঁধেছে তাতে খুশি ছিলেন পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। অনুপম প্রস্মিতার বিয়ের পর এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পিয়া পরমব্রতর বিয়েকে ঘিরে নেট পাড়ায় রীতিমতো আদালত নেমে এসেছিল। কে ভুল কে ঠিক নানা প্রশ্নের জর্জরিত হতে হয়েছিল পরমব্রত পিয়াকে। এমনকি বউ চোর অপবাদও দেওয়া হয়েছিল পরমব্রতকে। নিজের বন্ধুর বউকে হাতিয়েছেন কটাক্ষের শেষ ছিল না। চরিত্র নিয়ে বেজায় প্রশ্ন উঠেছিল। কিন্তু সবকিছুই শান্তভাবে সামাল দিয়েছেন পিয়া। এদিকে প্রাক্তন স্বামীর বন্ধুকে বিয়ে করায় ট্রোলড হয়েছেন তিনি নিজেই।

উল্লেখ্য, গত ২৭শে নভেম্বর আইনি বিয়ে সারেন পরমব্রত-পিয়া। ২০২১-এর নভেম্বরে অনুপমের সঙ্গে ছয় বছরের দাম্পত্যে জীবনের ইতি টেনেছিলেন পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। সে কথা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়েছিলেন। ‌ গত সপ্তাহে পরমব্রত সঙ্গে পিয়ার যুগলবন্দীর ঝলক দেখা গেছে তাদের সোশ্যাল মিডিয়া পেজে। গিটার বাজিয়েছেন পরমব্রত, পিয়া গেয়েছেন আমি কান পেতে রই’। স্বামী স্ত্রীর যুগলবন্দিতে বেশ খুশি দর্শকরা।‌

এত সবকিছুর পরেও অনুপম রায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি। সোশ্যাল মিডিয়ায় এখনো দুজনে দুজনকে ফলো করেন। শুধুমাত্র লুকিয়ে ফলো করেন না, দুজনের ছবিতে লাইক দিতে ও দেখা যায় তাদেরকে। দোলের সময় ঢাকা গিয়েছিলেন অনুপম আর ঢাকাই খাবারের পোস্টেই লাইক দিয়েছিলেন পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। অনুপম ফিরে এসেছেন আগেই। এবার পরমব্রত কে নিয়ে ঢাকা পাড়ি দিলেন পিয়া। ঢাকা শহরের এক টুকরো ঝলক সোশ্যাল মিডিয়া তুলে ধরেছেন পরমব্রত-পিয়া। বিয়ের পর এই দম্পতি হানিমুনে গিয়েছিলেন আয়ারল্যান্ডে। তার মাঝে একবার পুরুলিয়া ঘুরে এসেছেন দম্পতি। এবার গেলেন ঢাকাতে। চলছে রমজান মাস। তাই নাকি ইফতারি খেতে এই দম্পতি পৌঁছে গেলেন ওপার বাংলায়।

রমজান মাস বেশ জাঁকজমকপূর্ণভাবেই পালন হচ্ছে ওপার বাংলাতে। ঢাকার বন্ধুদের আমন্ত্রণেই ঈদের আগে শেষ জুম্মার ইফতারে শামিল হলেন পরমব্রত-পিয়া। ইফতারি খেতে পরমব্রতকে দেখা গেল প্রিন্টেট হাফ শার্ট আর ডেনিমে জিন্সে সেজে। পিয়ার (Piya Chakraborty) পরনে ছিল খাদি কুর্তা আর প্যান্ট। ইফতারিতে ছবি পোস্ট করেছেন কাছের মানুষদের সঙ্গে। চলেছেন বেশ খাওয়া দাওয়া, গল্প আড্ডায় জমে ছিল ইফতারি। ইফতারের মেনু দেখে চক্ষু ছানাবড়া হয়েছে নেটিজেনদের।

স্টাটার, মেন কোর্স ডেজার্ট, সবেতেই ছিল ঝলক। হালিম, বিরিয়ানি থেকে শুরু করে চিকেন ও মটনের নানান পদ, সিঙ্গারা, পকোড়া থেকে জিলিপি, হরেক রকমের মিষ্টি সাজানো টেবিল জুড়ে। এক নেটিজেনের প্রশ্নের উত্তরও দিতে দেখা যায় পিয়াকে (Piya Chakraborty)। পিয়া জানান, ‘আমি প্রায় সবই খেয়েছি।’

তাদের ছবিতে ভরে যায় কমেন্টের বন্যা। বেশিরভাগটাই ইতিবাচক কমেন্ট হলেও নেতিবাচক কিছু কমেন্ট ছিল। এক নেটিজেন ধর্ম টেনে কটাক্ষ করে লেখেন,’রোজাও রেখেছেন নাকি?’ ট্রোলারদের চুপ করাতে ভালোই জানে পিয়া। তবে বেশ কিছুদিন ধরে কটাক্ষের মোকাবিলা করছেন চুপ থেকেই।

RELATED Articles