Rain Forecast In South Bengal: সপ্তাহের শুরুতেই হাওয়া বদলের আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যদিও নিম্নচাপটি ততটা শক্তিশালী নয়, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ(Rain forecast) বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে (Rain Forecast In South Bengal)।
রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ছিল। সর্বত্র কমবেশি বৃষ্টি হতে দেখা গেছে। মূলত মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির (Rain forecast) সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ রবিবার দুর্বল হয়ে ওড়িশার সম্বলপুরের উপর অবস্থান করছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ দুর্বল হলেও এর প্রভাবে বৃষ্টি চলতে থাকবে এবং সপ্তাহের প্রথম দিনেই তা বাড়বে (Rain Forecast In South Bengal)।
আলিপুরের মতে, নিম্নচাপের প্রভাবে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় থাকবে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জুলাই মাসের শেষ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain forecast) অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের ১৩ জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে (Rain Forecast In South Bengal)। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলায়ও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং বা আলিপুরদুয়ারের এক বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain forecast) হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এবং এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে এবং এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Rain Forecast In South Bengal)।
বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি অংশে ভারী বৃষ্টি (Rain forecast) শুরু হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবারে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (Rain Forecast In South Bengal)। আপাতত কোনও জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।





